০৬:০৫ পি.এম
জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা অ্যানথ্রপিকের সিইও ডারিও আমোডেইয়ের স্ত্রী ক্যামি ক্লার্কের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু সম্পর্ক ছিল। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমন অভিযোগ উঠেছে।
এটি জানা গেছে যে, ক্যামি ‘লাক্সারি পর্ন’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। এই সংস্থায় তিনি এপস্টেইনকে বিনিয়োগের প্রস্তাব করেছিলেন। ক্যামি দাবি করেছিলেন যে, তার এই সংস্থাটি পর্ণ ছবির জগতে একটি ‘বিপ্লব’ নিয়ে আসবে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালের মার্চ মাসে জন ব্রকম্যান নামের একজন এজেন্ট এপস্টেইনের সঙ্গে ক্যামির পরিচয় করিয়ে দেন। তবে এপস্টিইনের বিরুদ্ধে যৌন অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা ঘটে তার তিন বছর আগে। ব্রকম্যান ওই সময়ে তাদের দু’জনকে একটি নৈশভোজে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
আরও পড়ুন: কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর সভায় ঠিক করবে ইসি
এপস্টেইনয়ের একাধিক নথিপত্র এবং ইমেল থেকে জানাজানি হয়েছে যে, ব্রকম্যানের উদ্ধৃতির ভিত্তিতে ক্যামি ও এপস্টেইন প্রথম নৈশভোজে সাক্ষাৎ করেছিলেন। ওই সন্ধ্যায় ক্যামির বিজনেস পার্টনার মিশেল ক্যাপোসেফালোও সেখানে ছিলেন।
একটি ইমেলে ক্যামি লিখেছিলেন, ‘আজ রাতে আপনার সঙ্গে নৈশভোজে যোগ দিতে পারলে আমরা খুশি হব।’ পরদিন তিনি সংস্থার জন্য প্রয়োজনীয় তহবিলের বিবরণসহ অন্য একটি ইমেল পাঠান। সেখানে ক্যামি বলেন, ‘গত রাতে আপনার সঙ্গে সাক্ষাৎটি ছিল অসাধারণ।’ এর কয়েক দিন পরে তিনি তার সংস্থার প্রথম চলচ্চিত্রগুলোর চিত্রনাট্য ও বিষয়বস্তু এপস্টেইনকে পাঠান। ক্যামি উল্লেখ করেন, ‘মহিলাদের সঙ্গে সম্পর্কিত বিষয়বস্তুগুলো আপনি হয়তো উপভোগ করবেন।’
এক বছরের ব্যবধানে ক্যামি এপস্টেইনের কাছে জানতে চেয়েছিলেন, তিনি কি তার ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী। কিন্তু যৌন অপরাধী হিসেবে পরিচিত এপস্টিইন ক্যামির সংস্থায় আদৌ বিনিয়োগ করেছিলেন কিনা, সেই সম্পর্কে কিছু জানা যায়নি। অন্য একটি আলাদা ইমেলে এপস্টেইন লিখেছিলেন, ‘টেলিভিশনে যৌনতা দেখানো সম্ভব নয়।’ তাছাড়া, ২০১২ সালের জুলাই মাসে ক্যামি তার বাড়িতে একটি পার্টিতে এপস্টেইনকে আমন্ত্রণ জানালেও, তাদের আর কোনো দিন সাক্ষাৎ হয়েছিল কিনা তা জানা যায়নি।
আরও পড়ুন: ইসরাইলের দক্ষিণাঞ্চলে ৪.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত, বিমানবন্দরের কার্যক্রম সাময়িক স্থগিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন