০৬:০৮ পি.এম
বাগেরহাট, ১৬ আগস্ট, ২০২৬ : পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচির আওতায় বাগেরহাটের রামপালে ৭০০ শিক্ষার্থী ফলদ গাছের চারা পেয়েছে।
আজ রোববার দুপুর ২ টায় উপজেলার ঐতিহ্যবাহী ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে একটি করে চারা তুলে দেওয়ার সুযোগ করে দেন প্রধান অতিথি বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোস্তফা কামাল পাটোয়ারী হালিম।
আরও পড়ুন: চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য উত্থাপন করেন, অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মো. আজাহার হোসেন।
প্রধান অতিথি মোস্তফা কামাল পাটোয়ারী হালিম বলেন, "জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ রোপণ ও তা পরিচর্যা করার অভ্যাস শৈশব থেকেই পরিবেশপ্রেমী নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।"
এ সময় প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের বিতরণকৃত গাছের চারার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে আহ্বান জানান।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিজ নিজ গাছের যত্ন নেওয়ার পরামর্শ প্রদান করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন