০৫:৪৩ পি.এম
ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে ইরানের সঙ্গে দুয়েক দিনের মধ্যে একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে, বলেছিলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মঙ্গলবার।
এই খবরে, তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ এ নৌপথ দিয়ে তেল পরিবহন বৃদ্ধি পাওয়ার প্রত্যাশায়, বিশ্ববাজারে তেলের দাম অনেক কমে গেছে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সিএনবিসিকে আরও জানান, ‘খুব শিগগিরই একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে।’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন।
আরও পড়ুন: বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আগামীকাল ‘এমসিজে উৎসব’
দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানায়।
সোমবার, হোয়াইট হাউসে ট্রাম্প কূটনৈতিক সমাধান নিয়ে আশাবাদ এবং পূর্বের হুমকির অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, এটি ইরানের জন্য ‘শিরñেদের আগে শেষ সুযোগ।’
গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর আকস্মিক হামলা চালানোর পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর যুদ্ধবিরতি ও একটি প্রাথমিক সমঝোতা হলেও কূটনৈতিক প্রচেষ্টা এখনো সংঘাতের বিঘ্ন ঘটাতে সক্ষম হয়নি।
এমন পরিস্থিতিতে অস্থিরতার একটি উদাহরণ হিসেবে মঙ্গলবার হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নাবিক নিখোঁজ হন। একই দিনে, লোহিত সাগরে একটি ভারতীয় জাহাজও অজ্ঞাত হামলার পর ডুবে যায়।
আরও পড়ুন: ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: রাষ্ট্রপতি
বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে হরমুজ প্রণালী নতুন করে সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন