১১:২৬ এম
রাজধানীর বিভিন্ন ঝিল, লেক এবং জলাধার উন্নয়নে সরকার কাজ করছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা জানিয়েছেন।
শনিবার (২৭ জুন) হাতিরঝিল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে যে অব্যবস্থাপনায় লেকগুলো ছিল, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। আগামী এক বছরের মধ্যে ধানমন্ডি লেক একটি সুন্দর লেকে রূপান্তরিত হবে। এছাড়া, দীর্ঘ এক মাস ধরে হাতিরঝিল লেকে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে, সেজন্য আমরা পরিদর্শন এবং তদারকি করছি।
আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে নাশকতায় জড়িত থাকার অভিযোগে এক কর্মচারী বরখাস্ত
হাতিরঝিলের পরিবেশের উন্নতির বিষয়ে তিনি বলেন, এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং দুইপাশে মাটি ফেলে সুন্দর করা হচ্ছে। সন্ধ্যা বেলায় কোনো হকার যাতে না আসে, সে জন্য আনসার মোতায়েনের কথাও উল্লেখ করেছেন।
ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, এডিসের যে লার্ভাগুলো আমাদের কাছে এসেছে, তা খুবই ভয়াবহ। রেস্টুরেন্ট, বাসা-বাড়িতে ৫০ শতাংশের বেশি লার্ভা শনাক্ত হয়েছে।
এ সময় প্রতিমন্ত্রী স্কুল পরিচ্ছন্নতার বিষয়ে বলেন, প্রতিটি শনিবার উপজেলা লেভেলে সকল স্কুল ও কলেজগুলো পরিষ্কার করা হবে। এটি জাতীয় পর্যায়ে বলেও উল্লেখ করা হয়েছে।
সরকার বাসযোগ্য বাংলাদেশ গঠনের কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, কিন্তু আমরা এটি বসবাসযোগ্য করতে চাই।
আরও পড়ুন: আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শেষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন