ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

জুনের ২৩ তারিখে এলো ২২৪ কোটি ডলার রেমিট্যান্স


জুনের ২৩ তারিখে এলো ২২৪ কোটি ডলার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: মাহমুদুর রহমানের বক্তব্যের ৩০ মিনিটের মধ্যে জাহাঙ্গীর গেটের বিলবোর্ড থেকে হাসিনার ছবি অপসারিত

তিনি বলেন, চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৩ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২২০ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৪৯৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭ দশমিক ৮০ শতাংশ।

এর আগে গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

আরও পড়ুন: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ইমরান খান, চিকিৎসা শেষে ফের কারাগারে

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার শঙ্কায় এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানও ক্ষেপণাস্ত্র রাখতে পারবে: শেহবাজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


ইরানও ক্ষেপণাস্ত্র রাখতে পারবে: শেহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, বিশ্বের অন্যান্য সব দেশের মতো ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখার বৈধ অধিকার থাকলে তাদের ওপর নিষেধাজ্ঞা চাপানোর কোনো বৈধতা থাকতে পারে না। তিনি আন্তর্জাতিক মহলের এই দ্বিচারিতাকে একেবারে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

ইসলামাবাদে সফররত ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ওয়াশিংটনের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তি চুক্তির পেছনের তথ্য তুলে ধরেন। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এ ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি কোনোভাবেই অন্তর্ভুক্ত ছিল না।

শেহবাজ সরাসরি বলেন, "আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই সমঝোতায় ক্ষেপণাস্ত্রের কোনো উল্লেখ নেই। এটি আলোচনা টেবিলে বা আলোচ্যসূচিতে কখনোই ছিল না এবং ইরানি পক্ষ এটি নিয়ে কোনো কথা বলতে চায়নি।"

বৈঠকে আন্তর্জাতিক রাজনীতির দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, "বিশ্বে কোনো ধরনের দ্ব্যর্থবোধক নীতি থাকতে পারে না, যেখানে কিছু নির্দিষ্ট দেশ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের অধিকারী হতে পারবে আর ইরান তা পারবে না।" তিনি এই ধরনের কপটতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন।

তিনি সতর্ক করে দিয়ে বলেন যে বৈশ্বিক কিছু কুচক্রী মহল বা ‘স্পয়লার্স’ এই শান্তি চুক্তিটিকে নষ্ট করার জন্য নানামুখী অপতৎপরতা চালাচ্ছে, যেন ইরান একটি মহান জাতি হিসেবে যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে আবার দাঁড়াতে না পারে।

সম্প্রতি ভ্যান্সের দাবি নাকচ করে, ইরান জানিয়েছে যে ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ’কে অনুমতি দেওয়া হবে না।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল যৌথ সামরিক সংঘাত শুরু হওয়ার পর এটি ছিল ইরানের রাষ্ট্রপতির প্রথম বিদেশ সফর। ৮ এপ্রিল পাকিস্তানের সফল মধ্যস্থতায় এই যুদ্ধের অবসান ঘটে এবং গত সপ্তাহে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

শান্তি আলোচনা এবং যুদ্ধবিরতি প্রক্রিয়াকে সফল করতে সম্পূর্ণ রাজনৈতিক সমর্থন দেওয়ার জন্য তিনি তুরস্ক, কাতার, সৌদি আরব এবং মিসরের রাষ্ট্রপ্রধানদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আগামী সপ্তাহে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে তিনি তেহরান সফরের পরিকল্পনা করেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নানে পূণ্যার্থীদের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


চাঁপাইনবাবগঞ্জের কানসাটে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নানে পূণ্যার্থীদের ঢল

জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটের পাগলা নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ঐতিহ্যবাহী জাহ্নমণির দশহারা গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার নারী ও পুরুষ পাপমোচন ও আত্মশুদ্ধির প্রত্যাশায় এই স্নান উৎসবে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে গঙ্গাদেবীর পূজা-অর্চনা, প্রার্থনা, গীতাপাঠ, কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে অনুষ্ঠিত এই গঙ্গাস্নানকে কেন্দ্র করে কানসাটের গঙ্গা আশ্রম ও গুজরঘাট এলাকায় ব্যাপক ভক্ত-অনুরাগীর সম聚 ঘটে। স্নানের পাশাপাশি পূণ্যার্থীরা গঙ্গাদেবীর কাছে প্রার্থনা এবং পূজা অর্চনা করেন।

উৎসবকে ঘিরে নদী তীরে বসেছে একটি গ্রামীণ মেলা। মেলায় প্রসাধনী সামগ্রী, কাঠের আসবাবপত্র, মাটির তৈরি বিভিন্ন পণ্য, ধর্মীয় উপকরণ এবং নানা ধরনের খাবারের দোকান স্থান পেয়েছে। সঙ্গে কীর্তনের আসর উৎসবে ভিন্নমাত্রা যোগ করেছে।

কানসাট গঙ্গা আশ্রম কমিটির সভাপতি রবী চন্দ্র পাল বলেন, পূর্বপুরুষদের আমল থেকে এই স্থানে গঙ্গাস্নান ও মেলার আয়োজন হয়ে আসছে। ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিবছর দূর-দূরান্ত থেকে ভক্তরা এখানে সমবেত হয়ে গঙ্গাস্নানে অংশগ্রহণ করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বাসস’কে জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও গঙ্গাস্নান উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থানা পুলিশ, জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। উৎসবস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গ্রামীণ মেলার প্রাণচাঞ্চল্যে কানসাটের ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান উৎসব মুখর হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির এর সার্বিক নির্দেশনা মোতাবেক বিভিন্ন ইটভাটায় অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ,

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির এর সার্বিক নির্দেশনা মোতাবেক বিভিন্ন ইটভাটায় অভিযান

খাল, বিল, নদী, পতিত জমি ইত্যাদি বা অন্যান্য স্থান থেকে মাটি কাটা এবং মাটি সংগ্রহের ক্ষেত্রে জেলা প্রশাসনের হালনাগাদ লাইসেন্সের অভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(২) নং ধারা লঙ্ঘনের ঘটনায় ১৫(১)-খ নং ধারা অনুযায়ী মেসার্স আল্লাহ মহান ব্রিকস কে ৮০,০০০/- (আশি হাজার) টাকা জরিমানা করা হয়। একইভাবে, খান ব্রিকস ম্যানুফ্যাকচারার্স কে ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন

আমতলীতে চলতি বছর কৃষি পুনর্বান কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৬ হাজার ৬শ’ ৭০টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে গাছের চারা ও সার তুলে দেন ভারপ্রাপ্ত ইউএনও।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত গাছের চারা ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. জালাল উদ্দিন ফকির, আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ইদ্রস আলী, বনকর্মকর্তা মো. মনিরুল হক, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল জানান, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় আমতলী উপজেলার ৬ হাজার ৬শ’ ৭০ জন কৃষকের মধ্যে নারিকেল, আম, জাম, লেবু, শরিফা, কাঠাল, অর্জুন, মেগিনি, রেন্টিসহ বিভিন্ন ধরনের ওষধি গাছের চারা, গাছ রোপনের খুটি এবং ৩০ হাজার কেজি জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%