০৬:০০ পি.এম
গোপালগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এছাড়া ধর্ষণের কাজে সহায়তা করার অপরাধে দ্বিতীয় নম্বর আসামি কল্পনা বিশ্বাসকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামে ৮ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে তালের পিঠা বানানোর কথা বলে উজ্জ্বল বিশ্বাস কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এই অপরাধে তাকে সম্পূর্ণ সহযোগিতা করেন দ্বিতীয় আসামি উজ্জ্বলের প্রতিবেশী কাকিমা কল্পনা বিশ্বাস।
আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি
এই ঘটনার ঘটনার দীর্ঘ ৬ বছর পর, বিচারিক প্রক্রিয়া ও ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করে। রায়ে দণ্ডিতদের অর্থদণ্ড ভুক্তভোগী পরিবারের ক্ষতিপূরণ হিসেবে দেয়ার নির্দেশও আদালত প্রদান করেছেন।
এ বিষয়ে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম বলেন, সারাদেশে যেভাবে ধর্ষণ এবং শিশু নির্যাতন মহামারি আকার ধারণ করেছে, সেই প্রেক্ষাপটে বিজ্ঞ আদালতের এ রায় রাষ্ট্রপক্ষ ও বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করছে। তিনি বলেন, এ রায় ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন