০৯:০৮ পি.এম
মার্কিন-সমর্থিত গাজা চুক্তির পরবর্তী ধাপকে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন এক অনড় অবস্থানের পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবার মুখ খুলেছে। তারা দাবি করেছে, শান্তি চুক্তির পরবর্তী পর্বে ইসরায়েলকে রাজি করাতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করতে হবে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে রোববার দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য বাসেম নাইম এই কথাটি বলেছেন। চলমান সংকটের সমাধানে তিনি মধ্যস্থতাকারী দেশগুলোর শক্তিশালী ভূমিকার ওপর জোর দিয়েছেন।
বাসেম নাইম উল্লিখিত করেছেন, "আমরা আশা করি, এই চুক্তির গ্যারান্টার বা জামিনদার হিসেবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারীরা নেতানিয়াহু ও তার সরকারের ওপর জোরালো চাপ সৃষ্টি করবে।"
আরও পড়ুন: মহেন্দ্রনগর খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করার ঘোষণা আসাদুল হাবিব দুলুর
এই হামাস নেতা ইসরায়েলি প্রধানমন্ত্রীর চুক্তি প্রত্যাখ্যান করার পিছনের কারণও উল্লেখ করেছেন। তিনি বলছেন, নেতানিয়াহু মূলত নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ হাসিল এবং আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে এই শান্তি প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেছেন যেন মধ্যস্থতাকারীরা এসব বিষয় মাথায় রেখে কঠোর পদক্ষেপ নিতে পারে যাতে নেতানিয়াহু এই রোডম্যাপ বা রূপরেখা থেকে সরে যেতে না পারেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন