ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বায়ু দূষণে দেশে প্রতিদিন প্রাণ হারান ২৪২ জন


বায়ু দূষণে দেশে প্রতিদিন প্রাণ হারান ২৪২ জন

বাংলাদেশে বর্তমানে বায়ুদূষণ একটি বড় জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, সূক্ষ্ম ধূলিকণা বা পিএম-২.৫ এর কারণে দেশের ছয়টি প্রধান শহরে বছরে আনুমানিক ৮৮ হাজার ২৪০ জন মানুষের অকাল মৃত্যু ঘটে। অর্থাৎ, বায়ু দূষণের ফলে প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জন মানুষ প্রাণ হারাচ্ছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে পাবলিক হেলথ বিভাগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি উপস্থাপন করেন গবেষক দলের প্রধান, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ড. মো. সাখাওয়াত হোসেন।

গবেষণায় আরো বলা হয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর দেশের অর্থনীতিতে প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকার সমান ক্ষতি হচ্ছে। এটি দেশের মোট জিডিপির প্রায় ৫ শতাংশের সমান। বায়ু দূষণের ফলস্বরূপ মোট মৃত্যুর সংখ্যা বিবেচনায় বছর তিনেকের মধ্যে হৃদরোগে মারা গেছেন ৩৭ হাজার ৫১৯ জন, শ্বাসতন্ত্রের রোগে ৮৩৪৪ জন এবং ফুসফুসের ক্যান্সারে ৮১১ জন। শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা, যেখানে মৃত্যু হয়েছে প্রায় ৬৮ হাজার ৭০৩ জনের। অন্যদিকে, বরিশাল শহরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম, সেখানে ১৩৯৫ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে মার্কিন হামলায় বহু হতাহত, ওয়াশিংটনকে কড়া বার্তা চীনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


ইরানে মার্কিন হামলায় বহু হতাহত, ওয়াশিংটনকে কড়া বার্তা চীনের

ইরানে মার্কিন বাহিনীর হামলা চলছে টানা পঞ্চম দিনের মতো। হামলার পাশাপাশি তারা নতুন করে নৌ-অবরোধও দিয়েছে ইরানের বন্দরগুলোতে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত দুজন নিহত এবং ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

তিনি জানান, সামাজিক মাধ্যম এক্সে আহতদের মধ্যে অন্তত তিনজনের বয়স ১৮ বছরের নিচে রয়েছে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে গেছে ২২২ জন আহত ব্যক্তি।

মঙ্গলবার সকালে ইরানের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী বুশেহরের চারটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে সেখানে হতাহত হয়নি বলছেন বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফফারি। তিনি ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনাকে জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং শহরে শান্ত পরিস্থিতি বিদ্যমান।

এদিকে, ইরানে বড় আকারের হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে আবারও ‘বিপজ্জনক খাঁদে’ ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের দূত সান লেই। এর আগে, মার্কিন দূত মাইক ওয়াল্টজ অভিযোগ করেন যে, চীন ইরান ও ইয়েমেনে পণ্য সরবরাহ থামাতে যথেষ্ট কাজ করছে না।

এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন সান লেই। তিনি বলেন, চীন এই ধরনের রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। যুক্তরাষ্ট্রের প্রধান কাজ হলো মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও অশান্তি সৃষ্টি করা বন্ধ করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকার একটি সেলুনে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন পরিদর্শন করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

বুধবার (১৫ জুলাই) সকালে তিনি ওই হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে মাননীয় সফরে ছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ, আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এবং দগ্ধদের স্বজনরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৪ জুলাই দিবাগত রাত ১টার দিকে গুলিস্তানের আলু বাজার এলাকার একটি সেলুনে বিস্ফোরণের ঘটনায় মোট ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হিসেবে উল্লেখ করেছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির।

স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনকালে আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন। তিনি সকলকে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতন থাকার আহ্বান জানান এবং দগ্ধদের চিকিৎসায় সরকারিভাবে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক দিচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০২:১১ পি.এম


২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক দিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে মোট ২১ ক্যাটাগরিতে পদক তুলে দিচ্ছেন। বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী।

সকালে গাছের চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানস্থলের বাইরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। তিনি এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা রোপণের জন্য আহ্বান জানান।

এর আগে, নির্বাচনী ইশতেহার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে সারাদেশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছিল। উক্ত প্রতিযোগিতাগুলো উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়।

এতে দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের আজ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নিহত

ইরানে কিছুদিন আগে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের হামলায় দক্ষিণ ইরানে ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

 

বুধবার (১৫ জুলাই) ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এমন তথ্য জানান।

তিনি এক্স-এ লিখে জানান, ‘শোকাহত পরিবারবর্গের প্রতি আমাদের সমবেদনা ও সহানুভূতি জানানোর পাশাপাশি আমরা নিহতদের স্মৃতিকে শ্রদ্ধা জানাই।’

এছাড়া তিনি এই অঙ্গীকারও করেন যে, ‘সরকার সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থাকবে।’

মোহাজেরানি উপসংহারে বলেন, ‘দক্ষিণ ইরান এই দেশের স্পন্দনশীল হৃদয়। দক্ষিণ ইরান, ইরানের আত্মা।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় শতাধিক মানুষ ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর, পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। ওই যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছিল ৬০ দিনের মধ্যে সংঘাত থামাতে একটি চূড়ান্ত চুক্তির পথে এগিয়ে যেতে আলোচনা হবে, তবে পরবর্তীতে নতুন করে পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র এবং ইরান।

ওই সময় ইরানে মার্কিন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%