ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

নরসিংদী জেলায় শিক্ষানবিশ সহকারী-পুলিশ সুপারদের যোগদান"ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার


নরসিংদী জেলায় শিক্ষানবিশ সহকারী-পুলিশ সুপারদের যোগদান"ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার

বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ আজিজুল হক ও জনাব মোঃ মনোয়ারুল মোর্শেদ নরসিংদী জেলায় যোগদান করায় নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয় তাদের নরসিংদী জেলায় স্বাগত জানান। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ আজিজুল হক ও জনাব মোঃ মনোয়ারুল মোর্শেদ ২৭তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হোমনায় ট্রিপল হত্যার ১১ মাস পর দুইজন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় দুই লাখ ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় দুই লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মালিকবিহীন অবস্থায় দুই লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

বিজিবি জানায়, গতকাল মধ্যরাতে ৩৪ বিজিবি-এর ঘুমধুম বিওপির স্পেশাল টহল দল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ৫০০ গজের বাংলাদেশ ভেতরে কাঁকরা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে মালিকবিহীন এবং পরিত্যক্ত অবস্থায় ছয় কোটি টাকা মূল্যের ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা বার্মিজ ইয়াবা ট্যাবলেট উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) খুলে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

অধিনায়ক খায়রুল আলম বলেন, ‘শুধু সীমান্ত পাহারাতেই নয় বরং মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ বিজিবি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমরায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


ডেমরায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত ৪

রাজধানীর ডেমরা এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনার ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন মোট চারজন। রবিবার দিবাগত রাতে ঘটনার দুটি দুর্ঘটনা ঘটে।

ডেমরা থানার উপপরিদর্শক এসআই মো. সাদ্দাম জানিয়েছেন, রাত আনুমানিক ১১টার দিকে ডেমরা থানার কাছে (সুফিয়া কামাল ব্রীজ) ডেমরা ব্রিজের নিচে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৫) নামের একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তখন তাকে উদ্ধার করে রাত সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুল ইসলামের বাড়ি নরসিংদী জেলার একটি এলাকায়।

এসআই মো. সাদ্দাম আরও জানান, এই ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

অন্যদিকে, একইদিন রাত আনুমানিক ১২টারদিকে ডেমরা থানাধীন মস্তুমাঝি এলাকায় পুলিশ চেকপোস্টের পাশে বালুর ট্রাক ও কভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন আহত হন এবং তাদেরকে রাত ৩টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহতদের মধ্যে রয়েছেন - রাসেল মিয়া (৩৫), রেজাউল করিম (২৫), মো: শাহজাহান (৩২) এবং ফরহাদ (৪২)।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতরা জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা শুরু

বিএনপি সরকারের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে এ সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

সভায় উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এছাড়া, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে নিহত ৯ শ্রমিকের জন্য দুই লাখ টাকা শ্রম আদালতে জমা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:১২ পি.এম


চট্টগ্রামে নিহত ৯ শ্রমিকের জন্য দুই লাখ টাকা শ্রম আদালতে জমা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের কারণে ৯ জন শ্রমিকের মৃত্যু ঘটেছে। এর প্রেক্ষিতে শ্রম আদালতের নিয়ম অনুযায়ী এই অর্থ জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী, কর্মক্ষেত্রে নিহত কোনো শ্রমিকের জন্য মালিকপক্ষকে প্রতি শ্রমিকের জন্য প্রাথমিক আইনি ক্ষতিপূরণ হিসেবে দুই লাখ টাকা করে শ্রম আদালতে জমা দিতে হয়। রোববার (১৬ আগস্ট) মালিকপক্ষ মোট ১৮ লাখ টাকা জমা দেন, যা দুই লাখ টাকা করে ৯ শ্রমিকের জন্য নির্ধারিত হয়েছে।

নিহত শ্রমিকের পরিবারের জন্য দশ লাখ টাকা করবে মালিক ও বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) পক্ষ থেকে।

ভয়াবহ দুর্ঘটনার পর সংশ্লিষ্ট জাহাজভাঙা কারখানার সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং মালিক সমিতির পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সদস্য ডাইনামিক শিপ ইয়ার্ডের মালিক মো. মহিউদ্দিন বলেছেন, নিহত ৯ শ্রমিককে দশ লাখ টাকা করে দেওয়া হবে। এর মধ্যে শ্রম আদালতের দুই লাখ রোববার জমা দেওয়া হয়েছে।

শিপ ব্রেকিং ইয়ার্ড শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কে এম শহিউল্লাহ বলেন, জাহাজ ভাঙ্গা শিল্পে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তবে আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। ভবিষ্যতে ইয়ার্ডগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে, যাতে আর কোনো শ্রমিককে এভাবে অকালে প্রাণ হারাতে না হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%