১২:০৫ পি.এম
রাজধানীর ডেমরা এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনার ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন মোট চারজন। রবিবার দিবাগত রাতে ঘটনার দুটি দুর্ঘটনা ঘটে।
ডেমরা থানার উপপরিদর্শক এসআই মো. সাদ্দাম জানিয়েছেন, রাত আনুমানিক ১১টার দিকে ডেমরা থানার কাছে (সুফিয়া কামাল ব্রীজ) ডেমরা ব্রিজের নিচে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৫) নামের একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তখন তাকে উদ্ধার করে রাত সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল ইসলামের বাড়ি নরসিংদী জেলার একটি এলাকায়।
আরও পড়ুন: ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক কালাচাঁন শেখের মৃত্যু
এসআই মো. সাদ্দাম আরও জানান, এই ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
অন্যদিকে, একইদিন রাত আনুমানিক ১২টারদিকে ডেমরা থানাধীন মস্তুমাঝি এলাকায় পুলিশ চেকপোস্টের পাশে বালুর ট্রাক ও কভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন আহত হন এবং তাদেরকে রাত ৩টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতদের মধ্যে রয়েছেন - রাসেল মিয়া (৩৫), রেজাউল করিম (২৫), মো: শাহজাহান (৩২) এবং ফরহাদ (৪২)।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতরা জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আরও পড়ুন: ফেনীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে বেসরকারি কোম্পানি কর্মকর্তার মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন