১১:১২ পি.এম
বিশ্বকাপের শেষ ষোলোর একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তবে, সেই নকআউট লড়াইয়ের ভেন্যু আটলান্টায় পৌঁছানোর আগে লিওনেল মেসিদের এক অনাকাঙ্ক্ষিত বাধার সম্মুখীন হতে হলো, যা হলো ফ্লাইট ট্রাভল।
মায়ামি থেকে আটলান্টার আকাশপথের দূরত্ব ১ ঘণ্টা ৪০ মিনিটের মাত্র। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আর্জেন্টিনা সময় রাত ৮টা ১৫ মিনিটে তাদের বিমানটি ওড়ার কথা ছিলো। কিন্তু আটলান্টার বৈরি আবহাওয়ার কারণে বিমান উঠতে বিলম্ব ঘটে। শেষ পর্যন্ত মেসি ও আলভারেজদের বহনকারী বিমানটি ১৫ মিনিটেরও বেশি সময় দেরিতে ডানা মেলে।
সূচির ঠাসা ব্যস্ততার পাশাপাশি এই অনাকাঙ্ক্ষিত বিলম্ব আর্জেন্টিনার খেলোয়াড়দের বিশ্রামে বেশ কিছুটা বিঘ্ন ঘটিয়েছে। বিমানবন্দর থেকে আধ ঘণ্টা বাস জার্নি শেষে খেলোয়াড়েরা যখন আটলান্টার টিম হোটেলে পৌঁছান, সেই সময় স্থানীয় ঘড়িতে মাঝরাত ছুঁইছুঁই। ক্লান্ত-শ্রান্ত হয়ে যখন ফুটবলাররা রুমে প্রবেশ করেন, তখন তাদের চোখেমুখে ভ্রমণের ধকল স্পষ্ট ছিল।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনার উপর এই বিলম্বের প্রভাব সরাসরি পড়তে পারে। সোমবার সকাল সাড়ে ১১টায় দলের একটি গুরুত্বপূর্ণ অনুশীলন সেশন আয়োজনের পরিকল্পনা ছিল কোচিং স্টাফদের। কিন্তু খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের কথা বিবেচনা করে এই সূচিতে শেষ মুহূর্তে পরিবর্তন আসতে পারে। মাঝরাতে হোটেলে পৌঁছানো ফুটবলারদের পেশিকে চাঙ্গা রাখতে সকালের অনুশীলন বাদ দিয়ে বিশ্রামের সময় বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন