ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জাপানে বিশ্ব রোবট গেমসে কপার মেডেল জিতলেন মাহিয়ান ও ফিহাম


জাপানে বিশ্ব রোবট গেমসে কপার মেডেল জিতলেন মাহিয়ান ও ফিহাম

বাংলাদেশ দুটি আন্তর্জাতিক কপার মেডেল অর্জন করেছে জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট গেমস (ডব্লিউআরজি) ২০২৬’-এ। ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী মো. মাহিয়ান ইসলাম ও মো. হামজা হোসাইন ফিহাম, প্রতিযোগিতার দুটি আলাদা বিভাগে চতুর্থ স্থান লাভ করে এই সাফল্য অর্জন করেন।

১৬ থেকে ১৯ নভেম্বর জাপানের চিবা শহরে অনুষ্ঠিত হয় এবারের প্রতিযোগিতা। ‘ডাইনামিক প্রজেক্ট ইনোভেটরস’ দলের সদস্য হিসেবে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ২২টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এই আসরে তাদের উদ্ভাবনী প্রকল্প আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা অর্জন করে।

প্রতিযোগিতায় মাহিয়ান ও ফিহাম ‘ফ্লাড প্রুফ হাইড্রোলিক ফার্ম অ্যান্ড প্রজেক্ট সিস্টেম’ শিরোনামে একটি প্রকল্প উপস্থাপন করেন। প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে বন্যাপ্রবণ এলাকার মানুষের জন্য নিরাপদ আবাসন এবং টেকসই কৃষিব্যবস্থার সমাধান খুঁজে বের করা। তারা প্রকল্পটির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার তুলে ধরেন।

আরও পড়ুন: হুতিদের সৌদি বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি

দুটি আলাদা আন্তর্জাতিক বিভাগে চতুর্থ স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে তাঁদের হাতে ওঠে দুটি কপার মেডেল। শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা জানিয়ে নিজেদের ফেসবুক পোস্টে বলেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তারা গর্বিত। দীর্ঘদিনের প্রস্তুতি, পরিশ্রম ও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এ সাফল্য এসেছে বলেও জানান তারা।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর ঢাকার উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড রোবট গেমসের প্রথম বাংলাদেশ জাতীয় পর্ব। টেক অটোক্র্যাটসের আয়োজনে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় সকার রোবট, প্রোগ্রামেবল লাইন রোবট, ইনোভেটিভ রোবট ও ওয়ান মিনিট গেম—চারটি বিভাগে তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন। জাতীয় পর্যায়ের বাছাই ও পরবর্তী নির্বাচনী ক্যাম্পের মাধ্যমে আন্তর্জাতিক পর্বের জন্য শিক্ষার্থীদের নির্বাচন করা হয়।

আন্তর্জাতিক পর্যায়ে এ অর্জন দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় তুলে ধরেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সাফল্য পলিটেকনিকসহ কারিগরি শিক্ষায় যুক্ত তরুণদের রোবটিকস ও প্রযুক্তি উদ্ভাবনে আরও উৎসাহিত করবে।

আরও পড়ুন: রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আল নাহিয়ান গ্রেপ্তার, ১৭ রড ও পেট্রল উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


বরিশালের শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ মামুনুর রশীদ, এমপিএইচ।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে প্রেষণে এই পদে পদায়ন করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০২৪ সালের নভেম্বর থেকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন সেনাবাহিনীর আরেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। সম্প্রতি এক প্রজ্ঞাপনে তাকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হলে পদটি শূন্য হয়।

বরিশালসহ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এই চিকিৎসাকেন্দ্রে নতুন পরিচালক নিয়োগের খবরে হাসপাতাল সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে। নতুন পরিচালকের নেতৃত্বে হাসপাতালে প্রশাসনিক গতিশীলতা ও চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মারুফ মোল্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মারুফ মোল্যা

ছোটবেলা থেকেই আকাশে উড়ার স্বপ্ন ছিল মারুফের। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা কারিগরি প্রশিক্ষণ ছাড়াই নিজ উদ্যোগে প্যারাগ্লাইডার তৈরি করেছেন। এবার সাত মাসের প্রচেষ্টায় তৈরি করেছেন এক আসনের ছোট বিমান। নিজের তৈরি লাল রঙের বিমান নিয়ে আকাশে উড়ে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের তরুণ উদ্ভাবক মারুফ মোল্যার কথা বলা হচ্ছে।

গত ১৩ নভেম্বর (শুক্রবার) সদরপুরের আকোটেরচর ইউনিয়নের গুচ্ছগ্রাম-সংলগ্ন পদ্মা নদীর বিস্তীর্ণ চরে নিজের তৈরি বিমান নিয়ে সফলভাবে উড্ডয়ন করেন মারুফ। কিছুক্ষণ আকাশে উড়ার পর তিনি নিরাপদে অবতরণও করেন। যদিও বিমানটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে পারেনি।

মারুফ জানান, কক্সবাজারে বেড়াতে গিয়ে প্যারাগ্লাইডারে মানুষকে উড়তে দেখে তাঁরও আকাশে উড়ার ইচ্ছা জাগে। ইউটিউবের ভিডিও দেখে প্রায় ছয় মাসের চেষ্টায় তিনি প্যারাগ্লাইডার তৈরি করেন। গত বছর সেটি নিয়ে আকাশে উড়তে সক্ষম হন। পরে মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাসের তৈরি বিমান দেখে অনুপ্রাণিত হয়ে ছোট বিমান তৈরির উদ্যোগ নেন। প্রায় সাত মাসের প্রচেষ্টায় দেড় লাখ টাকা ব্যয়ে তৈরি করেন এক আসনের বিমানটি।

প্রথম দিকে কয়েক দফা চেষ্টা করেও বিমানটি ওড়াতে পারেননি তিনি। পরে মানিকগঞ্জের বিমান নির্মাতা জুলহাস এসে কারিগরি ত্রুটি শনাক্ত করে প্রয়োজনীয় পরামর্শ দেন। তাঁর পরামর্শ অনুযায়ী সংশোধনের পর অবশেষে সফলভাবে আকাশে ওড়াতে সক্ষম হন মারুফ।

পরিবারের আর্থিক সংকটের কারণে এসএসসি পাসের পর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি মারুফ। তবে প্রযুক্তির প্রতি আগ্রহ থেকে ইউটিউব দেখে জ্ঞান অর্জন এবং নিজস্ব চিন্তাভাবনা কাজে লাগিয়ে তিনি উদ্ভাবনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাঁর তৈরি বিমান দেখতে প্রতিদিন বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

মারুফের তৈরি বিমানের ভিডিও সামাজিক মাধ্যমে দেখে গত ২২ অক্টোবর মালয়েশিয়া থেকে হ্যানরি ও তাঁর স্ত্রী দিয়ানা নামে এক বিদেশি দম্পতি তাঁর বাড়িতে আসেন। তাঁরা মারুফের উদ্ভাবনী কাজে মুগ্ধ হয়ে তাঁকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে আপাতত দেশেই থেকে বিমান তৈরির কাজ এগিয়ে নিতে চান মারুফ।

মারুফ বলেন, ‘আমার স্বপ্ন দেশের মাটিতেই আরও উন্নত বিমান তৈরি করা। এ জন্য সরকারি সহযোগিতা, কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত পরামর্শ প্রয়োজন। সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ভালো কিছু তৈরি করতে পারব।’

চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, মারুফের মধ্যে অসাধারণ উদ্ভাবনী প্রতিভা রয়েছে। সরকারি-বেসরকারি সহযোগিতা ও কারিগরি প্রশিক্ষণ পেলে তাঁর প্রতিভা আরও বিকশিত হবে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, মারুফের ব্যতিক্রমী উদ্যোগকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁর উদ্ভাবনী কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, মারুফের মতো তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন। তিনি ব্যক্তিগতভাবে মারুফের পাশে থাকার পাশাপাশি আর্থিক ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে সফর বাতিল করলেন মুফতি মুহাম্মদ তাকি উসমানী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


বাংলাদেশে সফর বাতিল করলেন মুফতি মুহাম্মদ তাকি উসমানী

বিশ্ববরেণ্য ইসলামি চিন্তাবিদ এবং পাকিস্তানের প্রখ্যাত আলেম শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী বাংলাদেশে আসার পরিকল্পনা বাতিল করেছেন। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ছাড়পত্র (ক্লিয়ারেন্স) না পাওয়ার কারণে তার সফরটি স্থগিত হয়েছে। শুক্রবার এই তথ্যটি নিশ্চিত করেছেন শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার সিনিয়র মুফতি ও শিক্ষাসচিব মুফতি শরীফ মালিক।

মুফতি শরীফ মালিক জানিয়েছেন, শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সফরের জন্য ক্লিয়ারেন্স মেলেনি।

তিনি সফরের অনুমতি না দেওয়ার কারণ উল্লেখ করে বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই মুহূর্তে তাকে বাংলাদেশে আনা নিরাপদ নয়। মূলত নিরাপত্তাজনিত কারণে তার বাংলাদেশ সফর শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়তে আনুষ্ঠানিক মনোনয়ন জমা দিচ্ছেন এল সালভাদরের বুকেলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়তে আনুষ্ঠানিক মনোনয়ন জমা দিচ্ছেন এল সালভাদরের বুকেলে

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে তৃতীয় মেয়াদে দেশের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আনুষ্ঠানিক মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। আগামী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে তিনি সর্বোচ্চ নির্বাচনী ট্রাইব্যুনালে নিজের প্রার্থিতা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সংবিধান সংশোধনের পর তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার এই উদ্যোগ নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ২০২২ সালে গ্যাং বা সশস্ত্র অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর নিরাপত্তা অভিযান ও জরুরি অবস্থা জারির ফলে দেশে সহিংসতা ও হত্যাকাণ্ডের হার উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত হওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন মহল ও সমালোচকদের পক্ষ থেকে।

অন্যদিকে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং অপরাধ দমনে কঠোর অবস্থানের কারণে সাধারণ মানুষের মধ্যে বুকেলের জনপ্রিয়তা এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তাঁর দল ‘নুয়েভাস ইদেয়াস’ (Nuevas Ideas) আইনসভায় বড় সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ফলে এবং সংবিধান পরিবর্তনের মাধ্যমে মেয়াদের সীমা ও কাঠামো বদলে যাওয়ার কারণে বিরোধী দলগুলো তাঁর এই প্রার্থিতাকে অসাংবিধানিক ও একদলীয় শাসনব্যবস্থা কায়েমের প্রয়াস হিসেবে অভিহিত করছে।

আঞ্চলিক রাজনীতিতেও বুকেলের ‘কঠোর হস্ত’ বা নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি হাইতির সশস্ত্র গ্যাং দমনে সালভাদরীয় সেনা মোতায়েনের ঘটনা আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে। সব মিলিয়ে, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে বুকেলের এই প্রার্থিতা এল সালভাদরের রাজনৈতিক ভবিষ্যৎ ও ক্ষমতার ভারসাম্যকে নতুন মোড়ে নিয়ে যাচ্ছে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%