০২:৩৯ পি.এম
আন্তর্জাতিক বাজারে সোনার দামে কিছুটা পতন দেখা দিয়েছে। শক্তিশালী মার্কিন ডলার, অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে এ চাপ সৃষ্টি হয়েছে।
সোমবার (১ জুন) বাংলাদেশ সময় দুপুর ১টা ১৮ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫০৫ দশমিক ৮৭ ডলারে নেমে এসেছে। একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৫ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম বৃদ্ধির পাশাপাশি ভূরাজনৈতিক অনিশ্চয়তা সোনার বাজারে প্রভাব ফেলছে। তবে দীর্ঘমেয়াদে অনুকূল পরিস্থিতি তৈরি হলে ২০২৬ সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫০০ ডলার পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে কথা বলার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান
দেশের বাজারে বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা ও সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
বিশ্ববাজারে ওঠানামা থাকলেও দেশের সোনার বাজারে দাম এখনও উচ্চ অবস্থানে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন