০৯:৪৫ এম
ঢাকা রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক রেজাউল করিম মল্লিকসহ পুলিশের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে গেছেন।
মঙ্গলবার, ৩০ জুন, তারা নিজ নিজ কর্মস্থল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।
অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন পুলিশ সদরদপ্তরের ডেভেলপমেন্ট শাখার অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ঢাকা রেঞ্জের অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আবুল খায়ের।
আরও পড়ুন: ডিএমপি কমিশনারের হাতে ১০ সহকারী পুলিশ কমিশনারের র্যাঙ্ক ব্যাজ পরানো
তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ ডেভেলপমেন্ট শাখায় যোগদানের আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন।
এছাড়া, রেজাউল করিম মল্লিক চলতি মাসের ৪ জুন তারিখে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।
জানা গেছে, চাকরির মেয়াদ শেষ হওয়ায় পুলিশের এই তিন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধনা পুলিশ সদর দপ্তরের অফিসার্স ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়, যা ছিল তাদের শেষ কর্মদিবস।
আরও পড়ুন: মহিলা দল নেত্রীর রাস্তা দখল করে গাছ রোপণ, বিএনপি নেতারা মুক্ত করল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন