০৮:১০ পি.এম
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমের কারণে হিটস্ট্রোকে টুনু আকন্দ (৫৫) নামের একজন কৃষকের মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা এবং মৃত সাদেক আকন্দের ছেলে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে টুনু আকন্দ বাড়ির পাশে জমিতে খড় শুকানোর কাজ করছিলেন। এসময় অত্যন্ত তাপদাহে তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে পড়ে যান। স্বজনেরা তাঁকে দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: নানিয়ারচরে জেলা প্রশাসক: সরকারি সেবা পৌঁছে দিতে গুরুত্বারোপ
জেনারেল হাসপাতালে তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, হিটস্ট্রোকের কারণেই তার মৃত্যু ঘটেছে। নিহত কৃষকের নাতি মামুন জানিয়েছেন, বুধবার দুপুরে খড় শুকাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন টুনু আকন্দ। এরপর থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। জামালপুর থেকে ভোরে তাঁকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে বেলা ১১ টায় তিনি মারা যান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন