০৮:৩০ পি.এম
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হওয়ার পর দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই বিজয়কে বাংলাদেশের বিজয় ও দেশের গণতন্ত্রের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি উল্লেখ করেন, এই বিজয়কে বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করা হয়েছে।
বৃহস্পতিবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন: সংসদ সদস্যের বাড়িতে হামলা গুরুতর বিষয়: স্পিকারের নির্দেশ
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থনই এই বিজয় অর্জনের প্রধান কারণ। তাঁর সমর্থন না থাকলে ১০ বছর দীর্ঘ রাস্তা আমরা ১০ সপ্তাহের মধ্যে অতিক্রম করতে পারতাম না।
এছাড়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ন কবীরসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের জন্যও এটি সম্ভব হয়েছে, এমনটাই জানান তিনি।
মন্ত্রিত্ব ছাড়বেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী, দুই পদেই থাকার নজির আগে থেকেও রয়েছে।
৪০ বছর আগে হুমায়ুন রশীদ সাহেব জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করতেন, তিনিও একই সময় দুই পদেই দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুন: এমপির বাড়িতে আগুন দেওয়ার পরেও আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন