০৪:৩২ পি.এম
রাজধানীর মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকায় মারধর ও ছুরিকাঘাতে ২২ বছর বয়সী যুবক রুহুল আমিন নিহত হয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রুহুল আমিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. মমিনুল ইসলাম।
তিনি জানান, শনিবার ভোর ৩টার দিকে শ্যামলী এলাকায় আলামিন বাবু ও রাসেলসহ ৪/৫ জন মিলে রুহুল আমিনকে মারধর করে এবং ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা নিয়ে যায়। আহত অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
আরও পড়ুন: রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আল নাহিয়ান গ্রেপ্তার, ১৭ রড ও পেট্রল উদ্ধার
উপ-পরিদর্শক আরও বলেন, নিহতের মা আসমা বেগম বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আলামিন বাবু ও রাসেল নামে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে অবস্থিত। তিনি শ্যামলী এলাকায় ভাসমান অবস্থায় থাকতেন বলে জানা গেছে। হত্যাকারীরাও ভাসমান প্রকৃতির।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন