ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

ভোরে মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা


ভোরে মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি নিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক ঝটিকা মিছিলের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে ১৭ জনের নাম উল্লেখপূর্বক এবং অজ্ঞাতনামায় ১০/১৫ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) পুলিশ বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুন-অর-রশীদকে প্রধান আসামি করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ভোর ৫টার দিকে লক্ষীপুর বাজার এলাকার ঝিনাইদহগামী পাঁকা রাস্তার উপর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা এবং এর অঙ্গ সংগঠনের কতিপয় দুষ্কৃতিকারীরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের স্বত্ত্বাকে সমর্থন করে দলকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে একত্রিত হয়ে হাইওয়ে এলাকায় বিভিন্ন সরকারি বিরোধী স্লোগান দিয়ে মিছিল করেছে। আসামিরা বিভিন্ন শ্লোগান ও মিছিলের মাধ্যমে উগ্রবাদী কার্যক্রমের মাধ্যমে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বে ক্ষতি সাধন করেছে। সাধারণ মানুষকে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমে উদ্বুদ্ধ করার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে তারা ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারার অপরাধ করেছে। তাদের উক্ত কার্যক্রমের ফলে জনমনে আতঙ্ক এবং ভয়ভীতি সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

মামলার আসামিগণ হলেন— ১. মো. মামুন-অর-রশিদ (২৭) (ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ছাত্রলীগ শাখার সাবেক সহ-সভাপতি), ২. মো. শিহাব উদ্দিন বিশ্বাস (৪০), ৩. মোস্তাফিজুর রহমান (৪৮), ৪. মো. মানিক মিয়া (৪০), ৫. মো. মাসুদ (কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সদস্য), ৬. মো. আব্দুল মমিন (৪১), ৭. মো. আবু বক্কর সিদ্দীক, ৮. মো. সৌরভ, ৯. মেহেদী হাসান সম্রাট, ১০. মো. সাকিল আহম্মেদ, ১১. মো. আদীবুজ্জামান সংগ্রাম, ১২. আলী আকবর, ১৩. মো. সিরাজ (৫৭), ১৪. মো. দবির হোসেন, ১৫. জহিরুল ইসলাম, ১৬. মো. আশিকুর রহমান, ১৭. মো. রাকিবুল ইসলাম রাজিব এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে মামলার এজাহার দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, আসামিরা ঝটিকা মিছিল করে পালিয়ে গেছে। মামলাটি দায়ের করা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে আসামিদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে। আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৮ এম


কক্সবাজারে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বাসস্টেশন সংলগ্ন এলাকায় একটি কাভার্ডভ্যান এবং সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ইমাম হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দু’জন গুরুতর এই আহত হয়েছেন এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং বাসস্টেশন এলাকায় সংঘটিত এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমাম হোসেন (৩৫)-কে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জন এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ব্যক্তির নাম ইমাম হোসেন (৩৫), যিনি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর দক্ষিণ পাড়ার শামসুল আলমের ছেলে।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোট তিনজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর ইমাম হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এছাড়া অপর দু’জনের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও, পরে হাইওয়ে পুলিশের কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পুলিশ দুর্ঘটনার কারণ জানতে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ জিতলে দাড়ি কাটবেন না ইয়ামাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৪০ এম


বিশ্বকাপ জিতলে দাড়ি কাটবেন না ইয়ামাল

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে খেলতে নামছেন ফাইনালে। ফাইনাল খেলার আগে স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল ভক্তদের প্রতি এক ব্যতিক্রমী ও মজার প্রতিশ্রুতি দিয়েছেন।

বার্সেলোনার এই ১৮ বছর বয়সী উইঙ্গার জানিয়েছেন যে, স্পেন যদি এবারের বিশ্বকাপ ট্রফি জয় করতে পারে, তাহলে তিনি টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। শুধুমাত্র এটি নয়, শিরোপা জয়ের উদ্‌যাপনকে স্মরণীয় করে রাখতে তিনি ভক্তদের ১০০টি প্রিমিয়াম বিটস হেডফোন উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন।

নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে বিশ্বকাপের বিষয়ে তাঁর বিভিন্ন পরিকল্পনা এবং ভাবনার কথা বলতে গিয়ে ইয়ামাল এই কথাগুলো বলেছেন। স্পেনের জার্সিতে এটি হচ্ছে এই তরুণ তারকার প্রথম বিশ্বকাপ অভিযান।

মেগা টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা এবং মানসিক চাপ সামলানোর প্রসঙ্গে কথা বলতে গিয়ে ২০২৪ সালের ইউরো বিজয়ের স্মৃতি রোমন্থন করেন ইয়ামাল। তিনি বলেন, ‘বিশ্বকাপের মতো বৃহৎ মঞ্চে প্রথম ম্যাচে মাঠে নামার আগে কিছুটা স্নায়ুচাপ বা বাড়তি চাপ অনুভব করা খুবই স্বাভাবিক। তবে ইউরো থেকে আমি একটি বড় শিক্ষা পেয়েছি-শুরুটা যদি সন্তোষজনক না হয়, তবুও ধৈর্য হারাতে নেই। নিজের সহজাত খেলায় মনোযোগ রাখা সবচেয়ে জরুরি, কারণ বড় টুর্নামেন্টই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সংগ্রাম।’

ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন এবং তার সাবেক বার্সা সতীর্থ উসমান দেম্বেলের এই পুরস্কার লাভের বিষয়েও খোলামেলা বক্তব্য রাখেন ইয়ামাল। তিনি অকপটে বলেন, ‘এক সময় আমার মনে হয়েছিল পুরস্কারটি হয়তো আমিই জিতব। কিন্তু পরে বুঝতে পারি, ওই মর্যাদাপূর্ণ ট্রফিটি পাওয়ার জন্য তখনো আমার পরিপক্বতা আসেনি। বিষয়টির গভীরতা অনুধাবন করার বয়স ছিল না আমার। এজন্য দেম্বেলের হাতে ব্যালন ডি’অর ওঠাটা সম্পূর্ণ সঠিক ছিল এবং আমি তার জন্য অত্যন্ত আনন্দিত।’

ফরাসি তারকা দেম্বেলের সঙ্গে নিজের দারুণ সম্পর্কের কথা উল্লেখ করে ইয়ামাল বলেন, ‘দেম্বেলে মাঠের ভেতরে ও বাইরে আমাকে সর্বদা সমর্থন দিয়েছেন। কঠিন সময়ে আমাকে মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য নিয়মিত নানা পরামর্শ দিয়েছেন। আমার আজকের এই অবস্থানে আসার পেছনে তার অবদান অনেক।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনাল দেখতে রাবিতে সমর্থকদের উপচে পড়া ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৪১ এম


বিশ্বকাপ ফাইনাল দেখতে রাবিতে সমর্থকদের উপচে পড়া ভিড়

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর বহু প্রতীক্ষিত আর্জেন্টিনা-স্পেনের মধ্যে ফাইনাল ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখতে পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের তিনটি স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন নিয়ে সন্ধ্যা থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জোহা চত্বর সংলগ্ন প্যারিস রোডে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এবং ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগের সুযোগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে, ম্যাচ শুরুর এক ঘণ্টা পূর্বেই এই তিনটি ভেন্যু লোকে লোকারণ্য হয়ে গেছে।

খেলা দেখতে আসা আর্জেন্টিনা সমর্থক মিরাজ হোসেন বলেন, "স্টেডিয়ামে জায়গা পাবো না, তাই আগেই খেলা দেখতে চলে এসেছি। যেহেতু প্রিয় দলের খেলা সামনে থেকে জায়ান্ট স্ক্রিনে না দেখলেই নয়। আমরা শিরোপা নিয়েই আজ মাঠ ছাড়বো।"

বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন প্রবেশপথে পরিচয়পত্র যাচাই, যানবাহন তল্লাশি এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৩ এম


শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন।'

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনে শরিক দলের দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্ড আমন্ত্রিত নেতাদের কাছে পৌঁছয়ে দেওয়া হয়েছে বলেও জানান আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর, এই প্রথম যুগপৎ শরিকদের সাথে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%