ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ প্রধানমন্ত্রীর


শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন।'

আরও পড়ুন: আদাবরে তিনটি ককটেল বিস্ফোরণ, স্বাভাবিক আইন শৃঙ্খলা

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনে শরিক দলের দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্ড আমন্ত্রিত নেতাদের কাছে পৌঁছয়ে দেওয়া হয়েছে বলেও জানান আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর, এই প্রথম যুগপৎ শরিকদের সাথে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন: মানিকগঞ্জে ৯ ককটেল বিস্ফোরণ, পুলিশ আটক করেছে ২ জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে প্রবেশ বহিরাগত ফুটবলপ্রেমীদের ব্যারিকেড ভেঙে খেলা দেখতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৫ এম


ঢাবিতে প্রবেশ বহিরাগত ফুটবলপ্রেমীদের ব্যারিকেড ভেঙে খেলা দেখতে

ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখার জন্য সমর্থকদের উন্মাদনা তুঙ্গে উঠেছে।

তবে, ঢাবি ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখার জন্য বহিরাগতদের প্রবেশে কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু খেলা শুরুর আগে সেই নিষেধাজ্ঞা অমান্য করে ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেছেন বহিরাগত ফুটবলপ্রেমীরা।

রবিবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ঢাবিতে বড় পর্দায় দেখতে আসতে শুরু করেন বহিরাগতরা, সন্ধ্যা থেকেই শাহবাগ, নীলক্ষেত ও দোয়েল চত্বরের প্রবেশ পথসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে তারা জড়ো হতে শুরু করেছেন।

অনেক জায়গায় নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে কিংবা ভিড়ের সুযোগ নিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। একপর্যায়ে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন ফুটবলপ্রেমীরা।

এর পূর্বে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল, অনাকাঙ্ক্ষিত শৃঙ্খলা ভঙ্গ এড়াতে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ব্যতীত বহিরাগত বা অতিথিদের প্রবেশ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ক্যাম্পাসের প্রধান প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত) নিরাপত্তা জোরদার করার কথাও বলা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের জন্য একটি টিকিটের দাম ১৬ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৬ এম


ফাইনালের জন্য একটি টিকিটের দাম ১৬ লাখ টাকা

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহান লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন। এই ম্যাচকে কেন্দ্র করে আবারও আলোচনা শুরু হয়েছে ফিফার টিকিটনীতি সম্পর্কে।

টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক জানিয়েছে, তাদের মাধ্যমে বিক্রি হওয়া ফাইনালের একটি টিকিটের গড় মূল্য ছিল ১২ হাজার ৭৫১ মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকার সমান।

দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই টিকিটের দাম কোভিড-পরবর্তী সময়ের সব সুপার বোলের থেকেও বেশি। এমনকি নিউইয়র্কে অনুষ্ঠিত সাম্প্রতিক দুই এনবিএ ফাইনালস ম্যাচের টিকিটের মূল্যকে অতিক্রম করেছে। ফলে এটিকে যুক্তরাষ্ট্রে আয়োজিত ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট হিসেবে দেখা হচ্ছে।

টিকিটের এই অস্বাভাবিক উচ্চমূল্যের কারণে সমর্থকদের পাশাপাশি খেলোয়াড়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্পেনের স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াস সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিটের মূল্যকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।

এছাড়া, ইংল্যান্ডের ডিফেন্ডার মার্ক গেহিও টিকিটের মূল্য নির্ধারণ নিয়ে ফিফার সমালোচনা করেছেন। সমর্থকদের পাশাপাশি খেলোয়াড়দের আন্তরিক সমালোচনায় বিশ্বকাপ ফাইনালের টিকিট মূল্য নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালের মঞ্চকে মাতালেন আইশোস্পিড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৫০ এম


বিশ্বকাপ ফাইনালের মঞ্চকে মাতালেন আইশোস্পিড

বিশ্বকাপের ফাইনালের আগে সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করলেন জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে ফুটবল, সংস্কৃতি এবং সংগীতের মিশেলে ৪৮টি অংশগ্রহণকারী দেশের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আগেই জানা ছিল, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হলিউড তারকা টম ক্রুজ। তবে সবার নজর কাড়লেন আইশোস্পিড। ইউটিউবে ৫৮ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার থাকা এই কনটেন্ট ক্রিয়েটর মঞ্চে পরিবেশন করেন তার মৌলিক গান চ্যাম্পিয়ন্স, যা ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের অংশ।

নিয়ন রঙের পোশাক পরা নৃত্যশিল্পীদের সাথে তার পারফরম্যান্স স্টেডিয়ামের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। যদিও অনুষ্ঠানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক দর্শক অনুষ্ঠানটিতে সৃজনশীলতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন।

কেউ কেউ প্রশ্ন তোলেন, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে একজন কনটেন্ট ক্রিয়েটরকে পারফর্ম করার সুযোগ দেওয়ার যৌক্তিকতা নিয়েও।

একজন দর্শক এক্সে লিখেছেন, এত বড় আয়োজন, কিন্তু সৃজনশীলতা খুবই কম ছিল। আরেকজন মন্তব্য করেন, 'কয়েক বছর আগে কেউ যদি বলত আইশোস্পিড বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে গান গাইবে, বিশ্বাসই করতাম না।

এদিকে সমাপনী অনুষ্ঠানের আগে নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

ফলে স্টেডিয়ামে প্রবেশের সময় দর্শকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পাশাপাশি ফিফার টিকিট স্ক্যানিং ব্যবস্থায় কিছু প্রযুক্তিগত সমস্যার খবরও পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৫১ এম


মুন্সীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে

মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৯ জুলাই) রাত ৯টার পর মুন্সীগঞ্জ সদর উপজেলার মালপাড়া এলাকায় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে একটি দল মালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩০০ পিস ইয়াবাসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো. নাঈমউজ্জামান ওরফে ইয়াদ (২৩) এবং মো. মাসুম (৪১)। তাদের উভয়ের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নবীনগর ও এলাহীনগর এলাকায় অবস্থিত।

ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। আপাতত, এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%