০৮:৪০ এম
ম্যাচের মাত্র ১০ মিনিট অতিবাহিত হতে না হতে, তুরস্ক-যুক্তরাষ্ট্র খেলায় ২ গোল হয়ে গেলো। যুক্তরাষ্ট্র প্রথমে গোল করার পর, তুরস্ক সমতা ফিরিয়েছে ১-১।
দুই মিনিট পার হতেই যুক্তরাষ্ট্রের থেকে ব্যাক পোস্টে অ্যাস্টন ট্রাস্টির দারুণ ফিনিশের মাধ্যমে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
বাম দিকের কর্নার ফ্ল্যাগ থেকে পরবর্তী কর্নারটি নিতে যাওয়ার সময় বেরহাল্টার বলটি নিখুঁতভাবে একেবারে অরক্ষিত অবস্থায় থাকা ট্রাস্টির দিকে তুলে দেন। ট্রাস্টি প্রথমে বলটি নিয়ন্ত্রণে নেন, তারপর কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শটে জাল কাঁপান।
আরও পড়ুন: অফ ফর্মে থাকা বাবরকেও ছুঁতে পারছে না কেউ
দশম মিনিটে, তুরস্ক ১-১ সমতা উদ্ধার করে। ইয়িলমাজ বলটি গুলারের দিকে দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে বাড়িয়ে দেন এবং গুলার প্রথম ছোঁয়াতেই দুর্দান্ত শটের মাধ্যমে বল জালে পাঠিয়ে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন