০৭:১৫ পি.এম
বগুড়ার নন্দীগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে দুটি দই-মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে দোকান দুটি হলো, উপজেলার সদর ইউনিয়নের শিমলা এলাকায় অবস্থিত 'সাকিব হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার' এবং 'ভাই-বোন হোটেল এন্ড রেস্টুরেন্ট।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে উক্ত অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযান চলাকালে দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা থাকায় এবং দই-মিষ্টির প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখসহ মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উল্লেখ না থাকার অপরাধে 'বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯' এর বিভিন্ন ধারায় দুজন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (বিজরুল) স্যানিটারি ইন্সপেক্টর খোন্দকার মো, জামিল উদ্দিন এবং সঙ্গীয় পুলিশ ফোর্স। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
আরও পড়ুন: সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২১৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন