০৭:১৬ পি.এম
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চট্টগ্রামে চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফল বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আজ চট্টগ্রামে সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। ঢাকায় চীনা দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টির উল্লেখ রয়েছে।
ইয়াও ওয়েন বলেন, এ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের শিল্প ও সরবরাহ শৃঙ্খলকে আরো শক্তিশালী করতে, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।
আরও পড়ুন: পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা
চট্টগ্রামের অঞ্চলটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ইয়াও ওয়েন বলেন, সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলাফল বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি আরো বলেন, এ অঞ্চলের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে, বেশি মানসম্পন্ন প্রতিষ্ঠানকে বিনিয়োগ আকৃষ্ট করতে এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার আওতায় সিইআইজেড-কে একটি মাইলফলক প্রকল্পে পরিণত করতে বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চীন প্রস্তুত।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে আজ চট্টগ্রাম সফর করেন রাষ্ট্রদূত ইয়াও। এ সময় তিনি সিইআইজেডে কার্যক্রম শুরু করতে আগ্রহী চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
অনুষ্ঠানে ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
আরও পড়ুন: জাতীয় উন্নয়ন পরিকল্পনায় স্থানিক পরিকল্পনা অন্তর্ভুক্তির আহ্বান বিআইপির সেমিনারে
এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, সাধারণ জনগণ, চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও।
বাংলাদেশি কর্মকর্তারা সিইআইজেড-কে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশের শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে একটি অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে অভিহিত করেন।
তাদের প্রত্যাশা, এ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ ও চীনের মধ্যে বাস্তবমুখী সহযোগিতা আরো সম্প্রসারণে সহায়তা করবে, উন্নয়নের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করবে এবং স্থানীয় জনগণের জন্য প্রকৃত সুফল বয়ে আনবে।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআই ফরিদ আহমেদ মারা গেছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন