১০:৩২ এম
যুক্তরাষ্ট্র আবারও ইরানে বোমাবর্ষণ শুরু করেছে। এই হামলার ফলে টানা নয়দিন ধরে তারা ইরানে আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইরানের সংবাদসংস্থা তাসনিম জানাচ্ছে, সোমবার ভোরে দেশের একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা ঘটে। বিস্ফোরণের শব্দ শোনা যায় তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাশাহর এবং বন্দর ইমাম খোমেনিতে।
পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সোমবার সকালে একটি বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীতে ইরান যাতে আর কোনও বাণিজ্যিক জাহাজে হামলা চালাতে না-পারে, সেই উদ্দেশ্যে তাদের ক্ষমতা খর্ব করার জন্য সেখানে নতুন করে আক্রমণ শুরু করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র কোথায় কোথায় বোমা ফেলেছে, তা এখনও স্পষ্ট নয়। মার্কিন সেনাবাহিনী হামলার বিস্তারিত কোনও বিবরণ প্রকাশ করেনি।
ইরানের রাষ্টীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের মাহশাহর ও ইমাম খোমেনি বন্দরনগরীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়াও দেশের দক্ষিণ উপকূলের হরমোজগান প্রদেশের সিরিক ও জাস্ক শহরের আশপাশে এবং বুশেহর প্রদেশের খোরমুজ শহরের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: ইরান যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ চায়
আইআরআইবি আরও জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে, আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের কোনারাক ও চাবাহার শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
সূত্র: আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন