০৪:৫০ পি.এম
ফেনী, ১৯ আগস্ট, ২০২৬ : জেলার ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ৫০৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে এবং তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানটি আজ বুধবার দুপুরে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী জানা যায়, জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রয় নিষিদ্ধ করার লক্ষ্যে সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তারের নেতৃত্বে শহরের বড় বাজারে এক অভিযান চালানো হয়।
এই অভিযানের সময় মেসার্স জাহিন স্টোর থেকে ৪৩ কেজি পলিথিন জব্দ করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স মদিনা স্টোর থেকে ৩২৫ কেজি পলিথিন জব্দ করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, মো. নাসিম খানের দোকান থেকে ১৪০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান শুক্রবার শুরু
এই সময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বাশির আহমেদ, পরিদর্শক শাওন শওকতসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট গোলাম বশির আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন