০৯:০২ পি.এম
জাপানের আয়াসোফিয়া মসজিদে আজান প্রদান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের পুত্র নেকমেত্তিন বিলাল এরদোয়ান। সম্প্রতি তিনি জাপান সফরের সময় দেশটির আইচি প্রিফেকচারের সুশিমা শহরে অবস্থিত ঐ মসজিদে আজান দিতে দেখা গেছেন।
নেকমেত্তিন বিলাল এরদোয়ান বর্তমানে তুরস্কের ইলিম ইয়ায়মা ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাপানের সুশিমা আয়াসোফিয়া মসজিদটি দেশটির অন্যতম বৃহৎ ও দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে পরিচিত। এটি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের নামানুসারে নামকরণ করা হয়েছে। ২০২২ সালের নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: কানাডায় শুরু হয়েছে বিশ্ব বিমান পরিবহন সম্মেলন, নেতৃত্বে বিমানমন্ত্রী
মসজিদটির স্থাপত্যশৈলীতে ঐতিহ্যবাহী অটোমান ও তুর্কি স্থাপত্যের প্রভাব সুস্পষ্ট। এর দৃষ্টিনন্দন মিনার, গম্বুজ এবং অভ্যন্তরীণ কারুকাজ দর্শনার্থীদের আকৃষ্ট করে।
মধ্য জাপানের অন্যতম বৃহৎ ইসলামিক কমপ্লেক্স হিসেবে পরিচিত এই মসজিদটি রাজধানী টোকিও থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
মসজিদটি মুসলমানদের নামাজ আদায়ের স্থান হিসেবেই নয়, বরং জাপানে বসবাসরত তুর্কি ও স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক মিলনকেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি, এটি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সংলাপের ক্ষেত্র তৈরিতেও অবদান রাখছে।
এআরবি
আরও পড়ুন: জাম্বিয়ায় নতুন উৎপাদন লাইনে কারিগরি সহায়তা দেবে বিএটি বাংলাদেশের ৯ কর্মী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন