ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

চাটমোহরে গ্রামীণ সড়কের উন্নয়ন, দূর হচ্ছে ভোগান্তি


চাটমোহরে গ্রামীণ সড়কের উন্নয়ন, দূর হচ্ছে ভোগান্তি

পাবনার চাটমোহরে জনগুরুত্বপূর্ণ একটি সড়কের উন্নয়ন কাজ হওয়ায় এলাকাবাসীর ভোগান্তি দূর হচ্ছে। তেনাচিড়া থেকে কাটাখালী গ্রামীণ সড়ক প্রশস্তকরণ ও মেরামত কাজ এগিয়ে চলেছে। এই গ্রামীণ সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ এ সড়কটি ব্যবহার করেন। দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির পর অবশেষে সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর মনে নতুন আশার সঞ্চার ঘটেছে। সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে এলাকাবাসীর ভোগান্তি যেমন চলে যাবে, তেমনি দীর্ঘদিনের আশার প্রতিফলন ঘটবে। সড়কটি নির্মাণকালে কিছু সমস্যা ও অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ দ্রুত তা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছে। প্রকল্পে ক্ষতিগ্রস্থ এজিং মেরামত করাসহ নির্মাণ সামগ্রীর মান বজায় রেখে কাজ করা হচ্ছে। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বরেন্দ্র কনস্ট্রাকশন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে সুষ্ঠুভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি মনিটরিং কার্যক্রমও জোরদার করা হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশের ক্ষতিগ্রস্থ এজিং মেরামত করা হয়েছে। নির্মাণ কাজের প্রয়োজনীয় মান বজায় রাখতে উপজেলা প্রকৌশলী এনামুল কবিরের তদারকিতে সিডিউল মোতাবেক নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। সড়ক নির্মাণে ব্যবহৃত খোয়ার মান নিয়েও প্রশ্ন ওঠায়, তা সরিয়ে নেওয়া হয়েছে। একইসাথে সড়কের নির্মাণকাজে সঠিকভাবে পিচ ঢালাই করা হয়েছে। প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত তদারকি নিশ্চিত করা হয়েছে। জনগণের অর্থে বাস্তবায়িত গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণ কাজ সুষ্ঠুভাবে হবে বলে এলাকাবাসীর আশা। সড়কটির উন্নয়ন ও প্রশস্তকরণের ফলে স্থানীয় বাসিন্দারা খুশি হয়েছেন।

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন, মান বজায় রেখে কাজটি যাতে সম্পন্ন করা যায়, এজন্য আমরা সার্বক্ষনিক তদারকি করছি। কোন অনিয়মের সুযোগ নেই। উপজেলা প্রকৌশলী মোঃ এনামুল কবির বলছেন, যে সমস্যা হয়েছিল, তা ঠিক করা হচ্ছে। কাজটা চলমান আছে। আমরা সবকিছু দেখে সুষ্ঠুভাবে কাজ করছি, কোন সমস্যা থাকলে, অবশ্যই দেখবো। যদি কোথাও কোনো প্রবলেম হয় সেটা ঠিক করা হবে। কোন অনিয়ম হলে, তা মানার সুযোগ নেই।

আরও পড়ুন: অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমান উপকূলে নতুন আতঙ্ক, পরপর ৩ ভারতীয় জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


ওমান উপকূলে নতুন আতঙ্ক, পরপর ৩ ভারতীয় জাহাজে হামলা

ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলে আরো একটি ভারতীয় জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি ভারতের দূতাবাস এবং ওমান কর্তৃপক্ষের পক্ষ থেকে।

গলফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের শিনাস বন্দরের কাছাকাছি একটি ভারতীয় জাহাজ হামলার শিকার হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে এটি পরপর তিনটি জাহাজে হামলার ঘটনা যা ঘটল। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।

ভারতীয় দূতাবাস, যা মাসকাটে অবস্থিত, তারা এক্সের মাধ্যমে জানায় তারা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে তারা ওমানের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, "আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং আরও তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছি।" এখন পর্যন্ত সংশ্লিষ্ট জাহাজের পরিচয়, ক্ষয়ক্ষতির মাত্রা বা কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এটি ওমান উপকূলে অল্প সময়ের ব্যবধানে তৃতীয় সামুদ্রিক হামলা।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত এই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। তবে সাম্প্রতিক ঘটনায়গুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত কি না বা এগুলো পৃথক ঘটনা, এ বিষয়ে ওমান কর্তৃপক্ষ এখনও তদন্ত করছে বলেও খবর এসেছে।

গত ৮ জুন প্রথম ঘটনা ঘটে, যখন হরমুজ প্রণালির দক্ষিণে ‘এমটি মারিভেক্স’ নামের একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাজটিতে তখন ২৪ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আগুন লাগে এবং দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে জানা যায়, ভারতীয় নাবিকদের সবাই নিরাপদে ছিলেন। তবে আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়।

এরপর ১০ জুন ওমান উপকূলে ‘সেটেবেলো’ নামের একটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়। জাহাজটিতে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পরে নিশ্চিত করেন, নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। নৌপরিবহনমন্ত্রী জানান, জীবিতদের দেশে ফিরিয়ে আনা এবং নিহতদের মরদেহ স্বদেশে পাঠানোর জন্য সরকার কাজ করছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন তিনি।

ভারত সরকার জানিয়েছে, সর্বশেষ ঘটনাসহ সাম্প্রতিক তিনটি সামুদ্রিক ঘটনার বিষয়ে আন্তর্জাতিক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির সাথে সাথে আরো তথ্য প্রকাশ করা হবে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ও ওমান উপকূল ঘিরে চলমান নিরাপত্তা সংকট আন্তর্জাতিক বাণিজ্য ও নৌপরিবহনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষ করে ভারতীয় নাবিকদের সম্পৃক্ততা থাকায় নয়াদিল্লি পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গল্প বলায় রাজশাহী বিভাগে সেরা চাটমোহরের জয়িতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


গল্প বলায় রাজশাহী বিভাগে সেরা চাটমোহরের জয়িতা

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ উপজেলা ও জলা পর্যায়ের পরে বিভাগীয় পর্যায়ে ‘গল্প বলা’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জয়িতা আশরাফ। জয়িতা আশরাফ, ব্যবসায়ী আশরাফুল হক জাঈদীর মেয়ে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির অত্যন্ত মেধাবী ছাত্রী জয়িতা আশরাফ ‘গল্প বলা’ প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে সেরা হওয়ার পর রাজশাহী বিভাগীয় পর্যায়ে বাছাইয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গত ৯ জুন রাজশাহীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জয়িতার পরবর্তী গন্তব্য এবার ঢাকা। আগামী ১৬ জুন ঢাকাতে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করবে। জয়িতা পাবনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু হিসাবে এবং বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবেও প্রথম স্থান লাভ করেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতারী জামান শিমু বলেন, চলতি প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থী পাবনা জেলা পর্যায়ে তিনটি বিষয়ে সেরা হয়েছে। এর মধ্যে ‘গল্প বলা’ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় পর্যায়ে সে প্রথম স্থান অধিকার করেছে। তার এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। জয়িতার জন্য আমাদের হৃদয় থেকে শুভকামনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রাজশাহীতে

পানবরজের আড়ালে ‘সবুজ সোনা’ র‍্যাবের জালে গাঁজা চাষী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


পানবরজের আড়ালে ‘সবুজ সোনা’ র‍্যাবের জালে গাঁজা চাষী

রাজশাহীর পুঠিয়ার একটি পানবরজ চারপাশ ঘিরে রয়েছে সবুজ লতার আচ্ছাদন। এতে বাইরে থেকে সাধারণ বরজের মতোই মনে হয়। কিন্তু ওই বরজের ভেতরেই চলছিল নিষিদ্ধ মাদক গাঁজার চাষ। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে সেই গাছের হদিস উদ্ধার করে র‍্যাব-৫। বৃহস্পতিবার (১১ জুন) রাত ১টা ১০ মিনিটে পুঠিয়া উপজেলার কাজুপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি বিশেষ দল। অভিযানে পানবরজের ভেতর থেকে ছয়টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তারও করা হয় ওই বরজের মালিক মো. সাহাবুর মোল্লা (৩৫)-কে। র‍্যাব সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা গাছগুলোর মোট ওজন প্রায় সাড়ে ৮ কেজি এবং প্রতি গাছের উচ্চতা প্রায় ১২ ফুট। দীর্ঘ সময় ধরে নিজের জমির পানবরজে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন সাহাবুর। পরে সেগুলো তিনি স্থানীয় এলাকা এবং অন্যান্য স্থানে বিক্রি করতেন বলেও অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় সাহাবুর মোল্লা গাঁজা চাষ ও বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বাণিজ্যিক উদ্দেশ্যেই এসব গাঁজা গাছের চাষ করা হয়েছিল। স্থানীয় জনগণের বক্তব্য অনুযায়ী, পানবরজের ঘন সবুজ আচ্ছাদনের কারণে বাইরে থেকে সহজে বোঝার উপায় ছিল না যে সেখানে মাদক গাছের চাষ হচ্ছে। ফলে বিষয়টি দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে ছিল। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অভিযান মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযানে এ ধরনের সাফল্য স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনলেও প্রশ্ন উঠেছে— পানবরজের আড়ালে এতদিন কীভাবে চলছিল নিষিদ্ধ গাঁজার চাষ? সেই প্রশ্নের উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

তানোরে মেডিকেল কলেজে চান্স পেয়েও হতাশায় মাহমুদা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


তানোরে মেডিকেল কলেজে চান্স পেয়েও হতাশায় মাহমুদা

মাহমুদা খাতুন চলতি বছরের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় পাশ করেছেন। हाल हीতে জামালপুর সরকারি মেডিকেল কলেজে তার ভর্তির যোগ্যতা অর্জিত হয়েছে। তার ভর্তি রোল নম্বর হল- ১৩১০৪২৮। প্রথম বর্ষের ক্লাসও শুরু হয়ে গেছে। কিন্তু তার বাবা, যিনি একজন গ্রামের দোকানের চা বিক্রেতা, ক্লাস চললেও ক্লাসের বই ও স্কিলেটন (কঙ্কল) কেনা খুবই প্রয়োজন হলেও, দরিদ্র বাবা মাত্র ৬০ হাজার টাকার জোগাড় করতে না পারায়, তিনি এখনও সেগুলি কিনতে পারেননি। মাহমুদা খাতুনের বাড়ি রাজশাহী জেলার তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর গ্রামে। তার পিতার নাম মাসুদ রানা, যিনি চা বিক্রি করেন এবং তার মাতা সায়েরা বিবি একজন গৃহিণী। মাসুদ রানা’র কোনো ছেলে নেই এবং তার দুই মেয়ে রয়েছে। এর মধ্যে মাহমুদা বড় এবং ছোট মেয়ে মিম খাতুন ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে। মাহমুদা খাতুন ২০২৩ সালে কৃষ্ণপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছেন। এছাড়া ২০২৫ সালে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। মাহমুদার বাবা মাসুদ রানা বলেন, মাহমুদা ছোট থেকেই পড়াশোনায় আগ্রহী। আমরা পড়ালেখায় জানি না, কিন্তু মেয়ের পড়ার আগ্রহ দেখে খেয়ে না খেয়ে গ্রামের প্রতিষ্ঠানে এইচএসসি পর্যন্ত পড়াতে পেরেছি। প্রাইভেট পড়ানোও সম্ভব হয়নি তখন। গরীবের মেয়ে হলেও, তার ডাক্তারি পড়ার স্বপ্ন ছিল। তার মেধাশক্তি এবং ইচ্ছার প্রতিফলন আল্লাহ তায়ালা কবুল করেছেন। মাসুদ রানা বলেন, গ্রামের তার একটি ছোট চায়ের দোকান আছে। চা বিক্রি করে প্রতিদিন আয় হয় ৪০০ থেকে ৫০০ টাকা। এতে সংসার চালাতেই তিনি হিমশিম খেতে হয়। এত স্বল্প আয় দিয়েই তিনি মেয়েকে পড়ালেখা করাতে পেরেছেন। এরই মধ্যে তার মেয়ে মেডিকেলে ভর্তি হয়েছে। ভর্তির সময় ১৩ হাজার টাকা খরচ হয়েছে এবং সেই টাকাও ধার করে খরচ করতে হয়েছে। ক্লাস শুরু হয়ে গেছে, বই কিনতে লাগবে ২০ হাজার টাকা এবং একটি স্কিলেটন (কঙ্কল) যার মূল্য ৪০ হাজার টাকা। এতো টাকা জোগাড় করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এছাড়াও, প্রতিমাসে খাতা কলম এবং হোস্টেলের খাওয়ার খরচের জন্য মাহমুদার প্রয়োজন আরো ১২ থেকে ১৫ হাজার টাকা। মাহমুদার মা সায়েরা বিবি কান্নায় কন্ঠে বলেন, আমাদের কোনো সম্পত্তি নেই, যার বিক্রি করে মেয়ের পড়ার খরচ জোগাতে পারবো। গ্রামের মাত্র দুই শতক জমি রয়েছে এবং সেখানে মাটি ও বেড়া দিয়ে ঘর বানিয়ে বাস করছি। প্রতিদিন সংসারে অভাব-অটন লেগেই থাকে। মেয়েটি ছোট থেকেই ধার্মিক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। সৃষ্টিকর্তার কাছে কান্না করে প্রার্থনা করে যাতে পড়াশোনা করে বড় ডাক্তার হয়ে গ্রামের সাধারণ গরীব-দুঃখী মানুষের ফ্রি চিকিৎসা করতে পারে তার মেয়ে। নির্মল ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে রাষ্ট্রের সরকার ও দেশের বিত্তবানদের কাছে তিনি বিশেষ অনুরোধ জানিয়েছেন। মাহমুদা খাতুন জানায়, প্রথম বর্ষের ক্লাস শুরু হয়ে গেছে। তাই গত এক সপ্তাহ আগে জামালপুর মেডিকেল কলেজের হোস্টেলে ওঠা হয়েছে। বই না থাকার কারণে পড়াশুনায় বিঘ্ন ঘটছে। এর পাশাপাশি খারাপ লাগছে। কলেজ কর্তৃপক্ষ থেকে আমাকে একটি স্কিলেটন (কঙ্কল) কিনতে বলা হয়েছে। কিন্তু বাবার টাকার অভাবে তিনি এখনও এটি কিনতে পারেননি। মাহমুদার প্রতিবেশী হেলাল উদ্দিন, যিনি মুন্ডুমালা পৌরসভায় চাকরি করেন, তিনি বলেন, মাহমুদা ছোট থেকে বাবার সংসারে অভাব-অনটনে বেড়ে উঠেছে। অন্যের বই ধার করে অনেক সময় পড়ালেখা করতে হয়েছে তাকে। তার বাবা মাসুদ রানা, যিনি গ্রামে সকালে ও বিকালে চা বিক্রি করেন। এছাড়াও, অতি অভাবে মানুষের কামলা খাটেন। গ্রামে অনেক ধনী পরিবার হলেও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ তার হয়নি। মাহমুদার পাশে সবাইকে দাঁড়ানো উচিত। এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান বলেছেন, আমি মাহমুদা খাতুনের মেডিকেল কলেজে ভর্তি হওয়ার বিষয়টি জানতাম না। এমন একটি পরিবারের সন্তান হয়ে মেডিকেলে ভর্তি হওয়া, শুধু তার পরিবারের একাধিক কারণ নয়, পুরো তানোর উপজেলার জন্য গর্ব। তার প্রয়োজনীয় কাগজপত্র পেলে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে কিছু আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে। তবে, শুধুমাত্র সরকারি সহায়তা নয়, এমন অদম্য মেধাবী শিক্ষার্থীর জন্য দেশের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%