১০:৫৮ এম
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে পাকিস্তানি একটি রিভলবার উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি), এটির সাথে এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। এই সময় খোকন নামের এক যুবককে আটক করা হয়।
সোমবার (৮ জুন) গভীর রাতে আশুলিয়ার বাইপাইল ফলের আড়তের সামনে থেকে খোকনকে আটক করা হয়। আটককৃত যুবক টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার মইনুল মণ্ডলের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার চিত্রশাইল কাঁঠালতলা বাজার এলাকায় বসবাস করছে।
ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী আশুলিয়ার বাইপাইল মোড়ে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং তাকে আটক করা হয়। এ সময় খোকনের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে একটি পাকিস্তানি রিভলবার ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, "এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন