ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে : কৃষিমন্ত্রী


মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে : কৃষিমন্ত্রী

আজ বুধবার রাজধানীর খামারবাড়িস্থ মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের মিলনায়তনে প্রতিষ্ঠানটির বার্ষিক কারিগরি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। 

কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, অতিরিক্ত সার ব্যবহার করায় মাটির অম্লতা বেড়ে গেছে, ফলে মাটির উর্বরতা হ্রাস পেয়েছে। আমাদের মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে।

তিনি আজ বুধবার রাজধানীর খামারবাড়িস্থ মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের মিলনায়তনে প্রতিষ্ঠানটির বার্ষিক কারিগরি কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে ইনসাফের বাংলাদেশ গড়ার আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্প্রসারণ মোঃ সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম হাফিজ কেনেডি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম।

মন্ত্রী বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গড়তে মাটির পিএইচ মান বৃদ্ধি করা প্রয়োজন। মাটির উর্বরতা বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে সাহায্য করা সম্ভব হবে। এ বিষয়ে বিজ্ঞানীদের আরো এগিয়ে আসতে হবে। কৃষি যদি দাঁড়ায়, তবে এই দেশের ৭৫ শতাংশ মানুষের অর্থনীতি দাঁড়িয়ে যাবে।

মন্ত্রী মাটি ও কৃষি বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, 'পৃথিবীর উন্নত দেশগুলো বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। আমাদের দেশে ১২ মাস ফসল উৎপন্ন হয়। আমাদের এই সুযোগকে কাজে লাগাতে হবে।

মন্ত্রী আরো বলেন, 'এই দেশ আমাদের, এই পৃথিবী আমাদের। আসুন, সবাই মিলে আগামী প্রজন্মের জন্য কিছু দিতে প্রস্তুতি নিই। আমি আশা করছি, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের আগাতে হবে। আমরা বিশ্বাস করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ এবং সুন্দর পৃথিবী রেখে যেতে হবে। এটিই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ও কর্তব্য।'

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ইস্তাম্বুল যাত্রাবিরতি শেষে ঢাকার পথে রওনা

মোহাম্মদ আমিন উর রশিদ আবারো বলেন, 'মাটিকে নতুন করে সাজাতে (পিএইচ মান বৃদ্ধি) হবে। সর্বোচ্চ দুই বছরের মধ্যে একটি গবেষণার ফলাফল বের করতে হবে। এই বছরেই আমি দুইটি জায়গায় গবেষণা করার জন্য বলেছি- এক ফসল থেকে আরেক ফসলের মাঝে ১৫ দিনের ব্যবধান রাখতে হবে। এক বিঘা জমির ওপর আমাকে গবেষণা করে দিতে হবে। শুধুমাত্র ৪.৫ পিএইচ এর ভূমিকে চিহ্নিত করলে হবে। আশা করি, ভালো কিছু হবে।'

মন্ত্রী মাটির গুণাগুণ নষ্ট হওয়ার পেছনে কীটনাশকের প্রভাবও উল্লেখ করে বলেন, 'এ দেশে পেস্টিসাইডের অবস্থা দেখুন। আমি মনে করি, এটি আরেকটা কঠিন সমস্যা, আবহাওয়া ধ্বংস হচ্ছে, ফসল ধ্বংস হচ্ছে, মাটি ধ্বংস হচ্ছে এবং মানুষের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৃথিবীতে কি পেস্টিসাইড কেউ ব্যবহার করে না? করে। আমাদের গুণগত মান আরো শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রভা কি আবারও প্রেমে পড়েছেন?

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


প্রভা কি আবারও প্রেমে পড়েছেন?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা বর্তমানে নেপালে অবকাশযাপন করছেন। তিনি নেপালে তাঁর ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।

এই ভ্রমণের মধ্যে একটি ছবি নিয়ে ভক্ত ও অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি, প্রভা ফেসবুকে বেলুন হাতে একটি ছবি পোস্ট করেন। ছবির বেলুনে লেখা ছিল, ‘আই লাভ ইউ’। এই নিয়ে বিস্তর আলোচনা চলছে; অনেকেই জানতে চাইছেন, অভিনেত্রী কি নতুন করে কারো প্রেমে পড়েছেন? তবে এই বিষয়ে প্রভা কোনো মন্তব্য করেননি।

এই অভিনেত্রী নেপালের মেঘ-পাহাড়ঘেরা প্রকৃতির মাঝে সময় কাটাচ্ছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ভ্রমণের ছবি আপলোড করছেন। একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে খুঁজে পেলাম।’

পোখারার সারাংকোট মাউন্টেন লজে তোলা ওই ছবিটিতে কয়ক হাজার প্রতিক্রিয়া ও অসংখ্য মন্তব্য এসেছে। মাহমুদ নামে এক নেটিজেন মন্তব্য করেছেন, আপনাকে সুন্দর লাগছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপেই নজর রোনালদোর, বিদায়ের আলোচনা বাতিল করলেন পর্তুগালের কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


বিশ্বকাপেই নজর রোনালদোর, বিদায়ের আলোচনা বাতিল করলেন পর্তুগালের কোচ

বিশ্বকাপের আগে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি পর্তুগালের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ ম্যাচ হতে পারে—এমন আলোচনা ফুটবল অঙ্গনে চলছে। তবে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন যে, রোনালদোর মনোযোগ এখন একেবারে আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে।

মার্টিনেজের মতে, ৪১ বছর বয়সেও রোনালদো জাতীয় দলের জন্য একইরকমভাবে নিবেদিত রয়েছে। দলের অধিনায়ক প্রতিদিনই চিন্তা করেন কীভাবে দলের পারফরম্যান্সকে আরও ভালো করে তোলা যায়। ভবিষ্যৎ বা অবসর নিয়ে নয়, পুরো দলটাই এখন নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্যে কাজ করছে।

রোনালদোর প্রশংসা করে মার্টিনেজ বলেন, ‘আমাদের অধিনায়ক (রোনালদো) নিজের সবটুকু উজার করে দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ২৪ ঘণ্টাই জাতীয় দলকে নিয়ে ভাবছেন, কীভাবে দলের জন্য সহায়ক হতে পারেন। আমাদের অধিনায়ক এবং বাকি খেলোয়াড়রা কেউ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন না। আমরা জানি না ভবিষ্যতে কী ঘটবে। আমাদের দৃষ্টি ট্রেনিংয়ে, সেরা হওয়া নিয়ে।'

পর্তুগালের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতা হিসেবে পরিচিত রোনালদো এখনও জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। কোচ স্পষ্টভাবে জানিয়েছেন যে, তাকে দলে রাখা হয়েছে অতীতের সাফল্যের জন্য নয়, বরং বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে।

আসন্ন বিশ্বকাপ হবে রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। বয়স বাড়লেও গোল করার ক্ষমতা কমেনি। মার্টিনেজের অধীনে ৩০ ম্যাচে ২৫ গোল করে রোনালদো এখনও দলের সবচেয়ে নির্ভরযোগ্য আক্রমণভাগের খেলোয়াড়দের একজন।

এদিকে, পর্তুগাল এবারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। দেশের প্রেসিডেন্টও দলকে কাঙ্ক্ষিত ট্রফি ঘরে তোলার আহ্বান জানিয়েছেন। সেই স্বপ্ন পূরণের অভিযানে সবচেয়ে বড় ভরসার নাম এখনও ক্রিস্টিয়ানো রোনালদো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুধ পান করাতে গিয়ে ঘুমিয়ে পড়েন মা, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


দুধ পান করাতে গিয়ে ঘুমিয়ে পড়েন মা, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) এবং ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু ঘটেছে। এই ঘটনা বুধবার (১০ জুন) সকালে নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় ঘটে।

নিহত দুই শিশু ভাটিয়া গ্রামের ভ্যানচালক মাজেদুল শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানাচ্ছে, বুধবার সকালে ছোট ছেলে ফারুককে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে পড়ে তাদের মা। এই সময় সুযোগ পেয়ে ঘর থেকে বের হয়ে খেলতে যায় দুই ভাই বক্কর ও ফারুক। কিছুক্ষণ পর সকাল প্রায় ১০টার দিকে যখন ঘুম ভাঙে তখন মা সন্তানদের ঘরে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে।

এ সময় আশপাশের বাড়িতে খোঁজ নেওয়া হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। এক পর্যায়ে পরিবারের ধারণা অনুযায়ী বাড়ির পাশে থাকা একটি পুকুরে খোঁজ শুরু করে স্থানীয়রা। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

দুই শিশুকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং তিনি ঘটনার স্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডে ৬০০ বছরেরও আগের মসজিদ পুনর্নির্মাণ ও উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


থাইল্যান্ডে ৬০০ বছরেরও আগের মসজিদ পুনর্নির্মাণ ও উদ্বোধন

দীর্ঘ দুই বছরের সংস্কার ও সংরক্ষণ কাজ শেষে থাইল্যান্ডের প্রায় ৬০০ বছরের পুরোনো ঐতিহাসিক কুদি চোপা মসজিদ পুনরায় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির শীর্ষ মুসলিম নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।

দীর্ঘ সময় ধরে চলতে থাকা সংস্কার ও সংরক্ষণ কাজের পর, এবার থাইল্যান্ডে অবস্থানরত প্রাচীন কুদি চোপা মসজিদটিকে পুনরায় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন দেশটির শীর্ষ মুসলিম নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তারা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা।

থাইল্যান্ডের প্রা নাখোন সি আয়ুত্থায়া প্রদেশে অবস্থিত কুদি চোপা মসজিদ, দেশের অন্যতম প্রাচীন ইসলামী স্থাপনা বলে গণ্য করা হয়। ঐতিহাসিক সূত্র অনুযায়ী, মসজিদটির বয়স ৬০০ বছরেরও অধিক। এটি প্রাচীন সিয়াম রাজ্যের রাজধানী আয়ুত্থায়া নগরীর ইসলামী ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবেও পরিচিত। কুদি চোপা মসজিদ থাইল্যান্ডে মুসলমানদের দীর্ঘকালীন উপস্থিতির জীবন্ত সাক্ষ্য বহন করে।

প্রতিনিধিদের দ্বারা প্রচারিত তথ্য অনুযায়ী, কুদি চোপা মসজিদটি কেবল একটি উপাসনালয় নয়; এটি থাইল্যান্ডের বহুসাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মীয় সহাবস্থান এবং সভ্যতার বিকাশের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। শতাব্দীর পর শতাব্দী ধরে, এই মসজিদ স্থানীয় মুসলিম সমাজের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে আসছে।

থাই গণমাধ্যমের খবর অনুযায়ী, থাইল্যান্ডের কিংবদন্তি রাজা চুলালংকর্ন (রামা পঞ্চম) মসজিদটির নামকরণ করেছেন। এ মাধ্যমে দেশের ইতিহাসে মুসলিম সম্প্রদায়ের অবদান ও মর্যাদার স্বীকৃতি প্রতিফলিত হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সংস্কার প্রকল্পের সময় মসজিদের ঐতিহাসিক স্থাপত্যশৈলী ও মূল বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে এটি একদিকে যেমন আধুনিক ব্যবহারের উপযোগী হয়েছে, অন্যদিকে পূর্বের শতাব্দীপ্রাচীন ঐতিহ্য গুলোও সংরক্ষিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থাইল্যান্ডের শেখ আল-ইসলাম শেখ আরুন বুনচোম। অনুষ্ঠানে দেশটির সংস্কৃতি মন্ত্রীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইসলামী সংগঠনের প্রতিনিধি এবং ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা উল্লেখ করেছেন, কুদি চোপা মসজিদের পুনরুজ্জীবন কেবল একটি ঐতিহাসিক স্থাপনার সংস্কার নয়, বরং এটি থাইল্যান্ডের বহুধর্মীয় ঐতিহ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক স্মৃতি সংরক্ষণের কাজে রাষ্ট্র ও জনগণের যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

বিশ্লেষকদের মতে, কুদি চোপা মসজিদের পুনরায় উদ্বোধন এতে থাইল্যান্ডে ইসলামের সুদীর্ঘ ইতিহাসকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে এবং এটি আগামী প্রজন্মের কাছে দেশের সমৃদ্ধ ইসলামী ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%