০৩:০০ পি.এম
সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার সময় গাড়িতে বসে তাদের সঙ্গে কথোপকথন না করে চ্যাটজিপিটির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার পডকাস্ট শোনানোর পরামর্শ দিয়েছেন ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে অল্টম্যান জানিয়েছেন, অভিভাবকেরা যদি চান, তবে তারা তাদের পারিবারিক ক্যালেন্ডার এবং সন্তানদের পছন্দের বিষয়গুলো চ্যাটজিপিটিতে যুক্ত করতে পারে। এর ভিত্তিতে, সকালে স্কুলে যাওয়ার পথ চলাকালীন, কৃত্রিম বুদ্ধিমত্তা একটি ব্যক্তিগত পডকাস্ট সৃষ্টি করে দেবে। এই পডকাস্টে সন্তানের বিকালের ফুটবল ম্যাচ, আসন্ন জন্মদিন এবং প্রাসঙ্গিক নানা খবর অন্তর্ভুক্ত থাকবে।
প্রযুক্তির এই ব্যবহারের বেশ কিছু ব্যবহারকারী স্বীকৃতির সঙ্গে উদ্ভাবনী হিসেবে প্রশংসা করলেও, নেটিজেনদের একটি বড় অংশ এই বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন। তাদের অভিযোগ, এটি অভিভাবক ও সন্তানের মধ্যকার সম্পর্কের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। কারণ এটি তাদের কথোপকথন ও আবেগঘন মুহূর্তগুলো নষ্ট করবে।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
একজন ব্যবহারকারী বিদ্রূপ করে লেখেন, বাচ্চারা, মানুষের যোগাযোগের কাজও এখন এআই করবে! অপর একজন ক্ষোভ প্রকাশ করে অল্টম্যানকে ‘পার্ট-টাইম অভিভাবক’ বলে কটাক্ষ করেন। আরেকজন এটিকে বর্তমানে শোনা সবচেয়ে বাজে আইডিয়া হিসেবে মন্তব্য করেন।
সমর্থকেরা এটিকে তথ্যের ব্যক্তিগতকরণকে আধুনিক ও কার্যকর উপায় বললেও, বিরোধীরা তাদের বক্তব্যে স্পষ্ট। প্রযুক্তি যত উন্নতই হোক, তা যেন বাবা-মা ও শিশুর নিজস্ব আবেগ ও আত্মিক মেলামেশার জায়গা দখল না করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন