ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হামলার পর নিজের সিনেমার টিমের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুললেন বাঁধন


হামলার পর নিজের সিনেমার টিমের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুললেন বাঁধন

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে অংশগ্রহণের সময় ইতালিতে হামলার শিকার হওয়ার পর অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার সিনেমার টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, হামলার পর ভেনিসে অবস্থানরত সিনেমার টিমের সদস্যরা তাকে একপ্রকার বর্জন করেন। এমনকি উৎসবের অন্যান্য কার্যক্রমে অংশ নিতে নিষেধ করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাঁধন এসব অভিযোগ করেন।

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালির মেস্ত্রে শহরে গেলে বাঁধনকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। তার দাবি, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে তিনি হামলার শিকার হন। ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: কালীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের মিলনমেলায় আনন্দ ও দক্ষতা উন্নয়ন

দেশে ফিরে বাঁধন বলেন, "আমার যে টিম, তারা আমাকে ডিজওন করেছে। ফেস্টিভ্যালের বাকি দিনগুলোতে তাদের সঙ্গে অংশ নিতে নিষেধ করেছে। এমনকি পরবর্তীতে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার কথা থাকলেও তারা আমাকে সেখানেও নিষেধাজ্ঞা দিয়েছে।"

তবে এই কঠিন সময়ে সিনেমার সহকর্মীদের মধ্যে সুনেরাহ, জায়নিন ও জায়নিনের মা তাকে সহযোগিতা করেছেন বলে জানান অভিনেত্রী।

হামলার পর ইতালি ও বাংলাদেশ সরকারের পাশাপাশি ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথাও জানান বাঁধন। তিনি বলেন, "ঘটনার রাতেই সরকারি দপ্তর থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। ইতালিতে বাংলাদেশের দূতাবাসের অ্যাম্বাসেডরও তাকে ব্যাপক সহযোগিতা করেছেন।"

বাঁধনের ভাষ্য, "ইতালি সরকারের কালচারাল মিনিস্টার, আন্ডার সেক্রেটারি এবং পুলিশ বিভাগ তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক তাকে লিডোতেই থাকার ব্যবস্থা করে দেন।"

আরও পড়ুন: ‘মামাকে বিয়ে’ বিতর্কে মুখ খুললেন কীর্তি, অস্বস্তিতে রাধিকা

দেশবাসী ও সর্বস্তরের মানুষের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বাঁধন বলেন, "আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।" রাজনৈতিক মতাদর্শের পার্থক্য ভুলে দেশ ও প্রবাসের মানুষের কাছ থেকে পাওয়া সমর্থন তিনি কখনো ভুলবেন না বলেও জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার মেস্ত্রে শহরে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরে গত ৮ সেপ্টেম্বর ইতালিতে মামলা করেন অভিনেত্রী। বিষয়টি জাতীয় সংসদেও আলোচিত হয়। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঘটনাটিকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা হিসেবে অভিহিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত নতুন পোশাক আইন করছে, বিপাকে মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


ভারত নতুন পোশাক আইন করছে, বিপাকে মুসলিমরা

ভারতের ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যগুলোতে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারের এই উদ্যোগ মুসলিম সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় স্বাধীনতা এবং ব্যক্তিগত আইন নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) অমিত শাহ মন্তব্য করেন যে, কিছু রাজ্যে ইতোমধ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়েছে। তিনি আশাবাদী যে ২০২৯ সালের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট শাসিত ২১টি রাজ্যে এই আইন কার্যকর হবে।

ভারতে ফৌজদারি আইন সকলের জন্য অভিন্ন হলেও বিয়ে, বিবাহবিচ্ছেদ এবং উত্তরাধিকারের মতো ব্যক্তিগত বিষয়গুলো দীর্ঘকাল ধরে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব আইন ও রীতিনীতির আওতায় পরিচালিত হয়ে আসছে। এসব ব্যক্তিগত আইনকে এক আইনের আওতায় আনার উদ্দেশ্যে বিজেপি সরকার অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

এখন পর্যন্ত ভারতের অন্তত চারটি রাজ্যে ইউসিসি কার্যকর করা হয়েছে। তবে এই আইন নিয়ে রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে বিতর্ক অব্যাহত রয়েছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের একটি অংশের মধ্যে উদ্বেগ রয়েছে যে, অভিন্ন দেওয়ানি বিধি তাদের ধর্মীয় এবং ব্যক্তিগত আইন পালনের অধিকারকে সীমিত করতে পারে।

অন্যদিকে ইউসিসির সমর্থকরা দাবি করছেন, এই আইন বহুবিবাহের সুযোগ বন্ধ করবে, নারী ও পুরুষের মধ্যে সম্পত্তির অধিকারে সমতা নিশ্চিত করবে এবং বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারীদের আইনি সুরক্ষা আরও শক্তিশালী করবে।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে, ভারতে প্রায় ২২ কোটি মুসলিম বাস করছেন। জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর আবাসস্থল। তাই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের উদ্যোগ দেশের সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সখীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে আ. লীগের ৩ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


সখীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে আ. লীগের ৩ নেতা গ্রেপ্তার

সখীপুর থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের তিন নেতাকে, যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। রবিবার রাতে উপজেলা বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে।

 সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘নিয়মিত অভিযানে বৈষম্যবিরোধী মামলার অজ্ঞাতপরিচয় নামের তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর এখলাস হায়দার সরোয়ার, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মজনু এবং যুবলীগ নেতা আবদুর রাজ্জাক।

রবিবার রাতে উপজেলা বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রবিবার বিকেলে সখীপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দাড়িয়াপুর এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলের ভিডিও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাতের অভিযানে পুলিশ বিভিন্ন এলাকায় গিয়ে তিন নেতাকে গ্রেপ্তার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই মাসে ৬ কেজি ওজন কমালেন দীঘি, লক্ষ্য আরো ৪ কেজি কমানো

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


দুই মাসে ৬ কেজি ওজন কমালেন দীঘি, লক্ষ্য আরো ৪ কেজি কমানো

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি হঠাৎ করে ওজন বেড়ে যাওয়ার কারণে অস্বস্তিতে পড়েছিলেন। পর্দায় নিজেকে আগের তুলনায় কিছুটা বেশি ‘বাল্কি’ মনে হচ্ছিল তাঁর। তাই তিনি ওজন কমানোর মিশন শুরু করেন।

নিয়মিত ব্যায়াম ও কঠোর খাদ্যাভ্যাসের মাধ্যমে দুই মাসের মধ্যে ছয় কেজি ওজন কমাতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী। তবে তিনি এখানেই থামতে চান না এবং লক্ষ্য আরো চার কেজি কমানো।

একসময় দীঘি নিজেকে ‘ভেতো বাঙালি’ বলে পরিচয় দিতেন। ভাত ছাড়া যেন চলতেই পারতেন না। কিন্তু বর্তমানে তাঁর খাদ্য তালিকা থেকে প্রায় ভাত বাদ পড়ে গেছে। সপ্তাহে মাত্র এক দিন ভাত খান তিনি। পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও করছেন।

নিজের ওজন কমানোর বিষয়ে দীঘি বলেন, ‘গত দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছি। ইচ্ছা আছে আরো চার কেজি কমানোর। জীবন থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়েছি। আমি ছিলাম একেবারে ভেতো বাঙালি। কিন্তু দুই মাস ধরে ভাত জীবন থেকে নাই হয়ে গেছে বলতে পারেন। এখন সপ্তাহে একটা দিন ভাত খাই।’

ভাতের পরিবর্তে বর্তমানে তাঁর খাদ্যতালিকায় সিদ্ধ ডিম, সিদ্ধ সবজি ও তেলছাড়া রান্না করা চিকেন অন্তর্ভুক্ত হয়েছে। দীঘির কথায়, ‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়। সিদ্ধ ডিম খাই, সিদ্ধ ভেজিটেবল খাই। ওভেনে রান্না করা তেলছাড়া সিদ্ধ চিকেন খাই।’

দীঘির ওজন কমানোর মিশন দুই মাস ধরে চলমান। আপাতত ডিসেম্বর পর্যন্ত এই রুটিন বজায় রাখতে চান তিনি। তবে তাঁর পূর্ববর্তী ওজন কিংবা ছয় কেজি কমানোর পর বর্তমান ওজন জানাতে চান না।

দীঘি বলেন, ‘ফ্যাট ছাড়া যা আছে, সব খাচ্ছি। মাঝে আমি ভালো ওয়েট গেইন করেছিলাম। কত ছিল, তা বলতে চাই না। ওজন বেড়ে যাওয়ার কারণে স্ক্রিনে আমাকে এখনকার চেয়ে আরেকটু বাল্কি লাগত। তাই নিজের কাছে অন্য রকম লাগছিল।’

তবে শুধু নিজের ভালো লাগার জন্য নয়, কাজের প্রস্তুতির অংশ হিসেবেও নিজেকে ফিট করছেন দীঘি। সামনে নতুন একটি কাজের পরিকল্পনা রয়েছে। সেই কাজের জন্য আরো ঝরঝরে ও ফিট লুকে নিজেকে উপস্থাপন করতে চান তিনি।

দীঘির বিশ্বাস, ফিট থাকলে পর্দায় নিজেকেও ভালো লাগে। আর পর্দায় নিজেকে ভালো লাগলে কাজের প্রস্তাবও বাড়ে।

এদিকে সম্প্রতি নতুন লুকে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ছবি প্রকাশ করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন দীঘি। ছবি দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো বেড়াতে গেছেন অভিনেত্রী।

তবে জানা গেছে, তিনি অবকাশযাপনের জন্য নয়, শুটিংয়ের কাজেই কক্সবাজারে গিয়েছিলেন। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পরিচিতি পাওয়া দীঘি পরবর্তী সময়ে নায়িকা হিসেবেও নিজের জায়গা তৈরি করেছেন। মেহেদি হাসান হৃদয় পরিচালিত তাঁর অভিনীত ‘বিদায়’ এখন মুক্তির অপেক্ষায়। এ ছাড়া সুমন ধর পরিচালিত একটি ওয়েব ফিল্মের শুটিংও শেষ করেছেন তিনি। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানের ভেতর পোশাক খুলে নারীর বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


বিমানের ভেতর পোশাক খুলে নারীর বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ

যুক্তরাষ্ট্রের আকাশে বিমানের ভেতর পোশাক খুলে আপত্তিকর আচরণের অভিযোগে এক নারী যাত্রীকে অভিযুক্ত করা হয়েছে। এই ঘটনা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঘটে। বিমানটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পুলিশ ওই নারীকে আটক করে।

ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ১৭৭৯ বাল্টিমোর বিমানবন্দর থেকে মায়ামির উদ্দেশে রওনা দেয়। প্রায় দুই ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করা বিমানটি মাঝ আকাশে থাকা অবস্থায় ৯ নম্বর সারির এক নারী যাত্রীর আচরণ নিয়ে ককপিটে খবর দেন কেবিন ক্রুরা।

এয়ারলাইভের তথ্য অনুযায়ী, ৯-ডি আসনে বসা ওই যাত্রী তার পোশাক খুলে ফেলেন এবং সহযাত্রীদের সামনে আপত্তিকর আচরণ করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় বিমানের প্রধান অ্যাটেনডেন্ট বিষয়টি এয়ারলাইন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও মায়ামি বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করেন।

এছাড়া, বিমান অবতরণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। তবে পরিস্থিতি সামাল দিতে ফ্লাইটটি মাঝপথে জরুরি অবতরণ না করে নির্ধারিত গন্তব্য মায়ামি বিমানবন্দরে পৌঁছায়।

বিমানটি গেটে পৌঁছানোর পরপরই পুলিশ সেখানে প্রবেশ করে অভিযুক্ত নারী যাত্রীকে নিজেদের হেফাজতে নেয়। তবে ফ্লাইট চলাকালে কেবিন ক্রুরা ঠিক কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%