০১:৩৭ এম
আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সভা করেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপি। শুক্রবার (১০ জুলাই) বিকেলে ভাঙ্গা পৌরসভার খন্দকার টাওয়ারে অনুষ্ঠিত হয় এই সভা।
সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চারভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল। সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা উপস্থিত ছিলেন। এ সভা পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা।
আরও পড়ুন: শাহেদলের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী লুৎফর এর মতবিনিময় সভা: তরুণ প্রার্থীকে ভালোবেসে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
এ সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সভায় শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী বরিশাল যাওয়ার পথে ভাঙ্গা অতিক্রম করবেন। সে সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মহাসড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে তাঁকে স্বাগত জানাবেন।
তিনি কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: চাঁদপুরে কৃষিজমির মাটি কাটায় আবুল কাশেমকে ১ লাখ টাকা জরিমানা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন