০১:৫৫ এম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা এবং একটি সাদা রঙের টয়োটা প্রোবাস প্রাইভেটকারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এসআই (নিরস্ত্র) মাহফুজ রানা, সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বাঞ্ছারামপুর থানার এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করতে সক্ষম হন।
পুলিশের তথ্যানুযায়ী, একটি সাদা রঙের টয়োটা প্রোবাস প্রাইভেটকার থেকে দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর এলাকার মো. ফয়সাল আহমদ (৩২) এবং হবিগঞ্জের চুনারুঘাট থানার গণেশপুর এলাকার মরম আলী (৬৬)।
আরও পড়ুন: কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত টয়োটা প্রোবাস প্রাইভেটকারটিও পুলিশ কর্তৃক জব্দ করা হয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে, বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন