০৯:০৯ পি.এম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশে কৃষির আধুনিকায়নে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন। দেশে খাদ্যের অভাবের সময় তিনি কৃষিকে আধুনিকায়ন করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন।
শুক্রবার (১৯ জুন) দুপুরে নরসিংদী পলাশ উপজেলা পরিষদ হল রুমে কৃষির সম্প্রসারণ অধিদফতরের আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
এসময় ড. মঈন খান বলেন, বর্তমান সরকার প্রধানও দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বহু উদ্যোগ গ্রহণ করেছেন। উচ্চ ফলনশীল ধানের পাশাপাশি বিভিন্ন ফলজ এবং বনজ গাছ রোপণের মাধ্যমে আগামী ৫ বছরের মধ্যে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপি নিয়েছে। এর মাধ্যমে দেশের সুজলা-সুফলা করার পাশাপাশি পরিবেশগত বিপর্যয় রোধ করা হবে।
আরও পড়ুন: শাবিপ্রবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ সেলসম্যানের বিরুদ্ধে
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আজিজল হক, পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক এবং যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ড. মঈন খান উপজেলার বিভিন্ন কৃষকদের মধ্যে গাছের চারা, সার, বীজ এবং নগদ অর্থ বিতরণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন