০৮:১৬ পি.এম
সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাকিবুল ইসলাম (২৩) নামের এক এনজিওকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
আটক রাকিবুল পিরোজপুর জেলার সদর উপজেলার শাড়িকতলা কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরীতলা) গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি ‘রিক’ নামের একটি এনজিওর মাঠকর্মী।
আরও পড়ুন: নানিয়ারচরে জেলা প্রশাসক: সরকারি সেবা পৌঁছে দিতে গুরুত্বারোপ
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে এনজিওর কিস্তির টাকা তুলতে গোহালবাড়ী ইউনিয়নের রাধানগর কলোনি এলাকায় যান রাকিবুল। ওই সময় শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন তিনি।
পরে শিশুটি চিৎকার করে পালিয়ে অন্যত্র আশ্রয় নেন। এরই মাঝে শিশুটির মাসহ স্থানীয়রা বিষয়টি জেনে যান। পরে অভিযুক্ত রাকিবুলকে আটক করে স্থানীয়রা।
এ ঘটনার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
বিকেলে ভুক্তভোগী শিশুকে নিয়ে থানায় অভিযোগ দেন তার মা। শিশুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: রহনপুরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে উদ্ধার ও আসামিকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।’
এ ঘটনায় মামলা রেকর্ড, আদালতে মেয়েটির ২২ ধারায় জবানবন্দি রেকর্ড ও ডাক্তারি পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন