০৮:২১ পি.এম
১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপন করতে মাতোয়ারা স্প্যানিশ ফুটবল দল অবশেষে ট্রফি সঙ্গে নিয়ে দেশের মাটিতে পা রেখেছে। নিউজার্সিতে আর্জেন্টিনাকে হারানোর পর শিরোপা জয়ের ঘটনা ঘটে, এবং সোমবার (২০ জুলাই) রদ্রি, লামিনে ইয়ামাল, পাউ কুবারসিরা মাদ্রিদে পৌঁছান। চ্যাম্পিয়নদের বরণ করার জন্য সকাল থেকেই মাদ্রিদ বিমানবন্দরে ভক্ত-সমর্থকদের অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা গেছে।
স্পেনের ফুটবল দলের বিমানটি যখন অবতরণ করে, তখন একে একে বেরিয়ে আসেন ফুটবলার এবং কোচিং স্টাফরা। বিমান থেকে নামার ঠিক আগে অধিনায়ক রদ্রি ট্রফি উঁচিয়ে ধরেন। এরপর রদ্রি, কোচ লুইস দে লা ফুয়েন্তে, মার্ক কুকুরেয়া এবং কুবারসিরা রানওয়ে এলাকায় অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ছাদখোলা বাসে পুরো মাদ্রিদ শহর ঘোরানোর আগে রাজা ষষ্ঠ ফিলিপ চ্যাম্পিয়ন দলকে রাজকীয় সংবর্ধনা দেবেন।
আরও পড়ুন: এমপির বাড়িতে আগুন দেওয়ার পরেও আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না
এদিকে, ফাইনালে ১-০ গোলে জয়ের পর মাঠের উদযাপন একেবারে নজর কেরে নিয়েছে ইয়ামালের ছোট ভাই কেইন। ট্রফি হাতে নিয়ে গাভি, কুবারসি, এবং কুকুরেয়াদের সঙ্গে তার ফুটবল খেলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। কখনো তিনি লাফ দিয়ে বড় ভাইয়ের কোলে উঠে আবার কখনো ট্রফি উঁচিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন কেইন।
তবে এই আনন্দের উৎসবে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিছুটা ছায়া ফেলেছে। দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে স্পেনের পশ্চিমাঞ্চলে একটি ফোয়ারা ধসে পড়েছে। এই দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো কয়েকজন। নিউজার্সিতে ম্যাচের ১০৬ মিনিটে ফেরান তোরেসের করা একমাত্র গোলেই স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন