০৫:৫৭ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা আবার শুরু হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, এটি ইরানের কাছে সমঝোতায় পৌঁছানোর জন্য ‘শেষ সুযোগ’, অন্যথায় দেশটি ‘শিরশ্ছেদের’ মুখোমুখি হতে পারে।
ট্রাম্প আরও দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ক্ষণে এ বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে সংবাদ মাধ্যম গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই দাবি ইরান প্রত্যাখ্যান করেছে।
তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোন সরাসরি আলোচনা হচ্ছে না। বরং তারা ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি ‘অস্থায়ী নিরাপদ নৌপথ’ চালুর বিষয়ে কাজ করছেন।
আরও পড়ুন: পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা, লাশ দিচ্ছে না ইসরাইলি বাহিনী
এদিকে আঞ্চলিক মধ্যস্থতাকারীরা কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখলেও পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। ওমান উপকূলের কাছে একটি মালবাহী জাহাজে হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে, ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধও অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন