০২:১৪ এম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুরগাছা গ্রামের বাসিন্দা এবং মৃত নাছের উদ্দিন আকন্দের ছেলে মো. মোশরাফুল আকন্দ গত ২০ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন
পরিবারের দাবি, গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভাওয়ালগড় ইউনিয়নের ভৌরাঘাটা এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থানকালে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন।
পারিবারিক সূত্র জানায়, ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোশরাফুলের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
এদিকে তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোশরাফুলের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে তার স্ত্রীর বক্তব্য ও ভূমিকার বিষয়েও গুরুত্ব দিয়ে অনুসন্ধান চলছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা পক্ষের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ প্রমাণিত হয়নি।
আরও পড়ুন: স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে সব দিক বিবেচনায় রেখে তদন্ত অব্যাহত রয়েছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন