০৪:০৫ এম
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ (৩৫) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় ২ জনকে আটক করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার খরতৈল এলাকার সুখিনগর স্থানে এ ঘটনাটি ঘটে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী ধরার উদ্দেশ্যে এসআই হানিফ মাহমুদ টঙ্গী পশ্চিম থানাধীন সুখিনগর এলাকায় যান। এই সময় কয়েকজন ছিনতাইকারী এসআই হানিফ মাহমুদের উপর হামলা চালিয়ে তার পা-সহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। তার ডাকচিৎকারে পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত এসআইকে উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজাবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
আরও পড়ুন: কুমিল্লায় পুলিশের অভিযানে ৪৮ ঘণ্টায় ২৮৮ জন আটক, আ.লীগের ৬৪ সদস্যও অন্তর্ভুক্ত
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ডিউটি অফিসার রোহন মিয়া কালের কণ্ঠকে বলেন, "আমাদের থানার একজন এসআই আহত হয়েছেন। এ ঘটনায় ২ জন আটক আছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন