০১:২৪ পি.এম
স্নোটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সারা লাইফস্টাইল শীতকালীন মৌসুমের জন্য তাদের নতুন কালেকশন উন্মোচন করেছে। এই কালেকশনের সাথে সাথে ব্র্যান্ডের তরুণদের জন্য ওয়েস্টার্ন ফ্যাশন লাইন ‘ঢেউ – মাই ওয়েভ’ও এসেছে, যা সমসাময়িক শীতের পোশাকের সমাহার নিয়ে তৈরি হয়েছে এবং পরিবারের সকল সদস্যের প্রয়োজন মেটাবে।
সারা লাইফস্টাইলের নতুন শীতকালীন কালেকশনে অন্তর্ভুক্ত রয়েছে জ্যাকেট, সোয়েটশার্ট, শার্ট, ডেনিম ওয়্যার, ট্রাউজার, জোগার্স, শাল ও কমফোর্টার। দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি বাইরের কার্যক্রমের জন্য আরাম এবং স্টাইলের সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ঢেউ তরুণদের জন্য ডেনিম জ্যাকেট, বোমার জ্যাকেট, হুডি, ওভারসাইজড শার্ট, কার্গো প্যান্ট এবং কো-অর্ডিনেটেড সেটসহ ট্রেন্ডি ওয়েস্টার্ন পোশাক নিয়ে এসেছে।
দুই লাইনের পোশাকের মূল্য সাশ্রয়ী রাখা হয়েছে। পুরুষদের শীতকালীন পোশাকের দাম শুরু হচ্ছে ৬৯০ টাকা থেকে এবং জ্যাকেটের সর্বোচ্চ মূল্য ২,৪৯০ টাকা। নারীদের পোশাকের দাম শুরু ৫৯০ টাকা থেকে, যেখানে জ্যাকেটের দাম সর্বোচ্চ ২,২৯০ টাকা। শিশুদের শীতবস্ত্র ৪৯০ টাকা থেকে শুরু হয়ে জ্যাকেট ২,৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। কমফোর্টার ১,৭৯০ টাকা থেকে ২,১৯০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: শীতে গমের বদলে ভুট্টার রুটি খাওয়া ভালো
সারা লাইফস্টাইলের পরিচালক শরিফুন রীবা মন্তব্য করেন, ‘আমাদের সব পরিকল্পনার কেন্দ্রে ক্রেতারা থাকেন। আকর্ষণীয় ডিজাইন, নির্ভরযোগ্য মান এবং সাশ্রয়ী মূল্যের মাধ্যমে মানসম্মত ফ্যাশন সবার নাগালে রাখতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এ মৌসুমে সারা ও ঢেউ একসঙ্গে পরিবার এবং তরুণ প্রজন্মের জন্য স্টাইল, আরাম ও মূল্যবোধের সমন্বয় তুলে ধরেছে।’
গুণগত মান ও সাশ্রয়ী মূল্যে পারিবারিক ফ্যাশনের বিশ্বস্ত ঠিকানা হিসেবে সারা লাইফস্টাইল ইতিমধ্যে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। পাশাপাশি ‘ঢেউ – মাই ওয়েভ’ আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং সহজলভ্য গ্লোবাল স্টাইলের প্রচার করে বাংলাদেশে ওয়েস্টার্ন ফ্যাশনকে নতুন মাত্রা প্রদান করছে।
সারা ও ঢেউয়ের সম্পূর্ণ শীতকালীন কালেকশন এখন সারা দেশের সারা লাইফস্টাইল আউটলেট এবং অনলাইনে www.saralifestyle.com-এ পাওয়া যাচ্ছে। ঢেউয়ের পূর্ণাঙ্গ কালেকশন দেখতে ভিজিট করুন : https://saralifestyle.com/dheu। সারা লাইফস্টাইলের সাথে যুক্ত থাকুন ফেসবুক (facebook.com/saralifestyle.bd) ও ইনস্টাগ্রামে (instagram.com/saralifestyle.bd)। ঢেউ – মাই ওয়েভের আপডেট পেতে ফলো করুন ফেসবুক (facebook.com/dheumywave) ও ইনস্টাগ্রামে (instagram.com/dheumywave)।
আরও পড়ুন: শীত মৌসুমে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন