০৭:৫৬ পি.এম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬ ১৯:৪৫
রংপুর মহানগর পুলিশের কমিশনার আব্দুল মাবুদকে বদলি করা হয়েছে আলোচিত চার খুনের ঘটনার পর। পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশিদকে নতুন কমিশনার হিসেবে রংপুরে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল ঘটানো হয়।
এর আগে, গত ১২ অগাস্ট রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে আব্দুল মাবুদ দায়িত্ব গ্রহণ করেছিলেন। মাত্র ১৩ দিনের মাথায় আবার তাকে বদলি করা হলো।
এদিকে, প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: মধ্য পেরুতে ৬.৮ মাত্রার ভূমিকম্প, রাজধানী লিমা কেঁপে ওঠে
এছাড়া, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আমীনকে খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন