০৪:৫৩ পি.এম
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু ঘটেছে। তানিশা নামে এই শিশুর মৃত্যু বুধবার (২৪ জুন) সকালে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামে ঘটে। ঘটনাটি ঘটে শিশুটির নিজ বাড়িতে।
নিহত তানিশা (২) ওই গ্রামের শাহিন মিয়ার কন্যা।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ সম্পন্ন
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, বুধবার সকালে শিশুটি নিজ বাড়ির ভিতরে খেলা করছিল। এ সময় সে একটি ইজিবাইকের চার্জারের তারে স্পর্শ করার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন, অসাবধানতাবশত এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন