০৯:০২ পি.এম
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নতুন দপ্তরে স্থানান্তরের পরিকল্পনা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এই প্রসঙ্গে বিরোধী দল টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও তুলেছে।
এনডিটিভির এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিজয় তার কর্মীদের আরও কাজের স্থানের জন্য মুখ্যমন্ত্রীর কার্যালয় ফোর্ট সেন্ট জর্জ থেকে চেন্নাইয়ের নামাক্কাল কবিঙ্গার মালিগাইতে স্থানান্তর করার পরিকল্পনা করছেন।
প্রতিবেদন অনুযায়ী, নির্মাণকাজ ইতোমধ্যেই শুরু হয়েছে এবং স্থানান্তরের জন্য সরকারের পক্ষ থেকে ৫.৫ কোটি টাকার একটি টেন্ডার আহ্বান করা হয়েছে।
আরও পড়ুন: যুদ্ধের মধ্যেও তেল উৎপাদন বাড়িয়েছে সৌদি আরব
ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধে প্রথমবারের মতো দুর্নীতির অভিযোগ তুলেছে। দলের দাবি হলো, নির্মাণকাজ শুরু হওয়ার এক মাস পরেই টেন্ডারটি প্রকাশিত হয়েছে।
বিজেপি নেতা সি আর কেশবন বলেন, ‘দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার মাত্র ১০০ দিনের মাথায় বিজয়ের সরকার নিজেই দুর্নীতির কাঠগড়ায় দাঁড়িয়েছে।’
তবে টিভিতে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে সরকারি পক্ষ। তামিলনাড়ুর নতুন অর্থমন্ত্রী ড. এন মারি উইলসন স্পষ্টভাবে বলেছেন, তাদের সরকার সৎ ও স্বচ্ছ প্রশাসন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো বড় টেন্ডার কঠোরভাবে যাচাই করেই পাস করা হচ্ছে।
আরও পড়ুন: নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১০+
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন