০৮:৩৪ পি.এম
ঠাকুরগাঁও, ৫ অক্টোবর, ২০২৬ : শিক্ষকতা পেশায় বিশেষ অবদান রাখার জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুণী শিক্ষকের সম্মাননা প্রদান করা হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আজ দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
রাষ্ট্রপতির পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের কন্যা ডা. মির্জা ফাইজা তাসনিম।
আরও পড়ুন: চাটখিলে সরকারি জায়গার মাটি লুটের অভিযোগে যুবক আটক
দিবসটি উদযাপন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। এরপর সেখানে শিক্ষক দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় জেলা শিক্ষা অফিসার শাহীন আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের সাবেক উপ-পরিচালক মো. আখতারুজ্জামান।
রাষ্ট্রপতির পক্ষে সম্মাননা গ্রহণের সময় ডা. মির্জা ফাইজা তাসনিম মন্তব্য করেন, ‘রাষ্ট্রপতি শুধু একজন ভালো প্রাতিষ্ঠানিক শিক্ষকই ছিলেন না, তিনি পারিবারিকভাবেও আমাদের ভালো শিক্ষা দিয়েছেন। আমি শ্রদ্ধার সঙ্গে তাঁর এ সম্মাননা গ্রহণ করছি। আমাদের পরিবারের অভিভাবক এখন সারা দেশের অভিভাবক—এটা খুব ভালো লাগে।’
আরও পড়ুন: কুমিল্লায় প্রবীণ রাজনীতিবিদ মোক্তল হোসেনকে বিএনপি’র সংবর্ধনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন