১২:৩৭ পি.এম
ইরানে গোপনে বিমান হামলা সরাসরি চালিয়েছে বাহরাইন ও কুয়েত। চলতি মাসের প্রথম দিকে ওই হামলায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের গুদামসহ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এই বিষয়ে অবগত একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইরানের বিরুদ্ধে এটি ছিল বাহরাইন ও কুয়েতের প্রথম সরাসরি সামরিক প্রতিশোধমূলক অভিযান।
সূত্রগুলোর দাবি, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় প্রযুক্তির যুদ্ধবিমান থাকা সত্ত্বেও তুলনামূলকভাবে ছোট বিমানবাহিনী থাকা এই দুই উপসাগরীয় দেশ ইরানের হামলার জবাব না দিয়ে বসে থাকার জন্য রাজি ছিলেন না। ফলে তারা ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে।
আরও পড়ুন: প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট
প্রতিবেদনে বলা হয়েছে, ওমান ও কাতার দীর্ঘদিন ধরে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করে আসছে এবং তারা তেহরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে আগ্রহী নয়।
ওয়াল স্ট্রিট জার্নালের দাবি অনুযায়ী, যুদ্ধের শুরুতেই সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানে হামলায় অংশ নিলেও বর্তমানে রিয়াদ তাদের অবস্থান পুনর্মূল্যায়ন করছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কিত গোয়েন্দা তথ্য সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও বাহরাইনকে সরবরাহ করেছে। সূত্রগুলোর মতে, এটি ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান সামরিক সমন্বয়েরও ইঙ্গিত বহন করছে।
তবে ওয়াল স্ট্রিট জার্নালের এই দাবি সম্পর্কে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব কিংবা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন: আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি ই. কারি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন