০৭:৩৫ পি.এম
বলিউড পেরিয়ে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার কাজ করতে যাচ্ছেন নতুন এক আন্তর্জাতিক প্রজেক্টে। এই সিনেমায় প্রিয়াঙ্কার সহশিল্পী হিসেবে থাকছেন অস্কারজয়ী হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই এ খবরটি নিশ্চিত করেন। তবে সিনেমাটির নাম, গল্প অথবা তাঁর নিজের চরিত্র সম্পর্কিত কোনো বিস্তারিত তথ্য তিনি এখনই প্রকাশ করেননি।
আবারও, অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তাঁর অভিনয়ের খবর ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু ও বিনিয়োগের আলোচনা
গত এক দশক ধরে হলিউডে ধারাবাহিকভাবে প্রিয়াঙ্কা নিজের অবস্থান শক্ত করেছেন। ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ এবং ‘দ্য ব্লাফ’-এর মত চলচ্চিত্রের পাশাপাশি ‘কোয়ান্টিকো’ ও ‘সিটাডেল’-এর মত জনপ্রিয় সিরিজেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসা অর্জন করেছেন।
এদিকে বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন পরিচালক এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত নতুন সিনেমার শুটিংয়ে। অস্থায়ীভাবে ‘বারাণসী’ নামে পরিচিত ছবিতে তিনি অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে।
বর্তমানে ছবিটির শুটিং চলছে হায়দরাবাদে। শুটিং সেটের পরিবেশকে ‘আনন্দময়’ উল্লেখ করে প্রিয়াঙ্কা জানান, কাজের ব্যস্ততার পাশাপাশি পুরো ইউনিট একসঙ্গে সময় উপভোগ করছে।
রাজামৌলির সিনেমার পাশাপাশি প্রিয়াঙ্কার হাতে রয়েছে আরও কয়েকটি আন্তর্জাতিক প্রজেক্ট। এর মধ্যে রয়েছে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে একটি যৌথ প্রযোজনার সিনেমা এবং নির্মাতা মীরা নায়ারের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘আমরি’ ।
আরও পড়ুন: চন্দ্রগঞ্জে সিএনজিতে শিক্ষিকাকে মারধর, ছিনতাই স্বর্ণালংকার ও মোবাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন