ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি: ত্রিবেদী


তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি: ত্রিবেদী

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই ভারত সফর করবেন। তিনি বলেছেন, নয়াদিল্লি তারেক রহমানকে স্বাগত জানাতে সাগ্রহে অপেক্ষা করছে।

ত্রিবেদী আজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নরে জবাবে এই বক্তব্য রাখেন।

তিনি বলেছেন, ‘এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তবে আমাদের পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশের সরকার প্রধানকে ভারতে স্বাগত জানাতে আমরা সাগ্রহে অপেক্ষায় রয়েছি। আশা করি, খুব শিগগিরই তিনি এ সফর করবেন।’

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সময় সম্পর্কে জানতে চাইলে তিন বলেন, এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের ওপর নির্ভর করবে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-ফ্রান্সের জনগণের মধ্যে ও একাডেমিক সম্পর্ক জোরদার করার জন্য ফরাসি দূতের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


বাংলাদেশ-ফ্রান্সের জনগণের মধ্যে ও একাডেমিক সম্পর্ক জোরদার করার জন্য ফরাসি দূতের আহ্বান

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আজ ফ্রিডরিখ-এবার্ট-স্টিফটুং (এফইএস) বাংলাদেশের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট হলে "মিট দ্য অ্যাম্বাসেডর" সিরিজের দ্বিতীয় পর্বের আয়োজন করে।

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাবি উপ-উপাচার্য (ভিসি) অধ্যাপক আব্দুল আলিমও বক্তব্য রাখেন।

অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রিডরিখ-এবার্ট-স্টিফটুং বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গারডেস; এফইএস বাংলাদেশ-এর প্রোগ্রাম উপদেষ্টা সাধন কুমার দাস; এবং অধিবেশনটি সঞ্চালনা করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)-এর সভাপতি জিল¬ুর রহমান।

ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে কূটনীতি, নীতি নির্ধারণ এবং জনজীবনে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

ফ্রান্সের নারীবাদী পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বিষয়ে নারীদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করতে হবে এবং লিঙ্গ, পরিচয় বা পটভূমি নির্বিশেষে মৌলিক অধিকার রক্ষা করা উচিত।

তিনি ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর বিষয়ে জোর দিয়ে বলেন যে, "দ্বিতীয়" কোনো গ্রহ নেই। রাষ্ট্রদূত জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই গ্রহকে রক্ষা করতে আরও শক্তিশালী সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেন।

তিনি বলেন, সংঘাত, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বিশ্বজুড়ে বেশ কিছু সঙ্কট তৈরি করেছে, যা বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতাকে আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে।

রাষ্ট্রদূত আঞ্চলিক সহযোগিতা, দ্বিপাক্ষিক অংশীদারিত্ব, বহুপাক্ষিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক আইনকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে জোর দেন।

তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, যারা সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন তাদের সমর্থনে আন্তর্জাতিক সম্প্রদায় প্রায়শই ঐক্যবদ্ধ হতে হিমশিম খায়।

তিনি বলেন, বৈশ্বিক সংকটগুলোর শান্তিপূর্ণ ও সমন্বিত সমাধান খোঁজার পাশাপাশি দেশগুলোকে অবশ্যই তাদের অভিন্ন মূল্যবোধ ও নীতির পক্ষে দাঁড়াতে হবে।

তিনি ‘গে¬াবাল সাউথ’ বা ‘কালেক্টিভ ওয়েস্ট’-এর মতো তকমা দিয়ে বিশ্বকে বিভক্ত করার বিরুদ্ধেও সতর্ক করে বলেন, এই ধরনের শব্দগুলো প্রায়শই বিভিন্ন দেশ ও সমাজের বৈচিত্র্যকে প্রতিফলিত করতে ব্যর্থ হয়।

অধ্যাপক আব্দুল আলিম বলেন, শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, সংঘাত, অভিবাসন, অর্থনৈতিক অনিশ্চয়তা, অপতথ্য এবং দ্রুত প্রযুক্তিগত রূপান্তরসহ গভীর রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত ও পরিবেশগত পরিবর্তনের মধ্যে তাদের শিক্ষা গ্রহণ করছে।

তিনি শিক্ষার্থীদের কৌতূহলী থাকতে, পাঠ্যপুস্তকের বাইরে দেখতে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বৈশ্বিক ঘটনাবলী বুঝতে এবং তাদের বিশ্লেষণাত্মক, ডিজিটাল ও আন্তঃসাংস্কৃতিক দক্ষতা শক্তিশালী করতে উৎসাহিত করেন।

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, জলবায়ু কার্যক্রম ও প্রযুক্তিতে ক্রমবর্ধমান সহযোগিতার কথা তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রদূতের এই সফর দুই দেশের মধ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং গভীরতর জনসম্পর্ক তৈরিতে অবদান রাখবে।

জিল¬ুর রহমান জোর দিয়ে বলেন, কূটনীতি মূলত মানুষ এবং সংযোগেরই বিষয়। তিনি বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা, জলবায়ু কার্যক্রম, উন্নয়ন, প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দীর্ঘস্থায়ী উষ্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন।

দ্রুত পরিবর্তনশীল বিশ্বের প্রেক্ষাপটে তিনি বলেন, এই আলোচনাটি সময়োপযোগী ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনিয়মের দায়ে দেবীদ্বারে ৮ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


অনিয়মের দায়ে দেবীদ্বারে ৮ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

 

কুমিল্লার দেবীদ্বারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আট ব্যবসায়ীকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযানটি বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার নিউমার্কেট কাঁচাবাজার ও আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য দায়িত্বরত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন।

উপজেলা প্রশাসন জানায়, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও সঠিক মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় কাঁচাবাজারের ব্যবসায়ী কালী প্রসাদ সাহাকে তিন হাজার টাকা, মামুনকে দুই হাজার টাকা, মো. ইকবাল হোসেনকে দুই হাজার টাকা, জালালকে দুই হাজার টাকা এবং চান্দিনা রোডের মুরগি ব্যবসায়ী মামুনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় চান্দিনা রোডের বি-বাড়িয়া স্পেশাল লাইভ বেকারির ম্যানেজার আসাদুজ্জামানকে পাঁচ হাজার টাকা এবং সজিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ‘মা-বাবার দোয়া’ হোটেলের মালিক আবুল বাশারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় বাজারে সবজি ও মাছের ঊর্ধ্বমুখী দাম নিয়ে অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ, কিশোর অপরাধ, প্রতিরোধে আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ, কিশোর অপরাধ, প্রতিরোধে আলোচনা সভা

আজ ২৯ জুন, বুধবার দুপুরে নাঃগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে র্যাব -১১ এর উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি মত বিনিময় সভা।

এ সভায় মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ এবং কিশোর অপরাধ প্রতিরোধে সচেতন ও নিরাপদ সমাজ গঠনে সম্মিলিত অঙ্গীকার প্রত্যয় নিয়ে আলোচনা হয়।

মত বিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে নাঃগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এবং নাঃগঞ্জ মহানগর পুলিশিং কমিউনিটি কমিটির সভাপতি এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু বলেন, "মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও কিশোর অপরাধের বিরুদ্ধে সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ বছরের নিয়োগ-গবেষণার তথ্য যাচাই করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


১৫ বছরের নিয়োগ-গবেষণার তথ্য যাচাই করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমস্ত নিয়োগের পর্যালোচনা করেছে। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে যে শিক্ষকেরা অবস্থান নিয়েছিলেন, তাদের সম্পর্কে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন এবং সেখানে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্তের বিষয়ে কালের কণ্ঠকে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নিশ্চিত করেছেন।

নিয়োগ পর্যালোচনার উদ্দেশ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা দায়িত্ব পালন করবেন।

এছাড়া, একই সময়সীমায় বিশ্বব্যাংক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত ‘হেকেপ’ (HEQEP) প্রকল্পের আওতাধীন সব গবেষণা কার্যক্রমও পর্যালোচনার চিন্তা করেছে সিন্ডিকেট। এই গবেষণায় প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা, তা তদন্ত করার জন্য উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে।

সিন্ডিকেট আরও চার সদস্যের একটি টিম গঠন করেছে জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে যে শিক্ষকরা অবস্থান নিয়েছিলেন, তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। এই টিমের মধ্যে উপাচার্য, দুই উপ-উপাচার্য এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান অন্তর্ভুক্ত রয়েছেন।

সভায় সিদ্ধান্ত হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষকবৃন্দ’ প্ল্যাটফর্মের দেওয়া ১২৫ জন শিক্ষকের তালিকাটি এই টিম পর্যালোচনা করবে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকদের শনাক্ত করবে। অভিযুক্ত শিক্ষকরা যদি কোন শিক্ষক সংগঠনের সঙ্গে জড়িত হন, তবে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত করা হবে।

এদিকে, সিন্ডিকেট সভা চলাকালে ডাকসু, হল সংসদ ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা সভাস্থল ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। অনিয়মিত শিক্ষার্থীদের হলে থাকার মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাব নিয়ে নতুন সিট বণ্টন নীতিমালা সিন্ডিকেট সভায় অনুমোদিত হবে বলে অভিযোগ করে তারা প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা সভাস্থলের সামনে হ্যান্ডমাইক ব্যবহার করে নিজেদের অবস্থান ব্যক্ত করেন, যা সভাকক্ষে প্রবেশ করে।

শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সিন্ডিকেট সভায় প্রস্তাবিত সিট বণ্টন নীতিমালাটি অনুমোদিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আরও আলোচনা করা হবে এবং পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও, সভা চলাকালীন যারা হ্যান্ডমাইক ব্যবহার করেছেন, তাদের গতিবিধি ভিজ্যুয়াল ফুটেজ দেখে যাচাই করার কথাও জানানো হয়েছে।

অন্যদিকে, সিন্ডিকেট সভায় ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত, ঔষধপ্রযুক্তি বিভাগের আবু সারা শামসুর রউফ, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দীন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ড. রফিক শাহরিয়ার, নিউক্লিয়ার ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আফরোজা শেলী, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে বিভিন্ন অভিযোগে বিভিন্ন মেয়াদে বহিষ্কার, শাস্তি এবং অব্যাহতি প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%