০৯:২০ এম
সৌদি আরবের উপকূলের কাছে পারস্য উপসাগর দিয়ে চলাচলরত একটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। ট্যাংকারটির বাম পাশে আঘাত করা হয়েছে।
এই ঘটনার তথ্য অনুযায়ী, গতকাল রোববার রাতে হামলাটি সংঘটিত হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
সংস্থাটির তথ্য অনুসারে, রোববার রাত ১১টা ৪৭ মিনিটে (জিএমটি) সৌদি আরবের উপকূলীয় শহর খাফজির প্রায় ১৩৩ কিলোমিটার পূর্বে ট্যাংকারটিতে আঘাত হানা হয়।
আরও পড়ুন: ইসরায়েল বিরোধীদের টার্গেট করা ‘হাবিবি ইউকে’-এর পরিচালকের পরিচয় ফাঁস
ইউকেএমটিও জানিয়েছে, ট্যাংকারের সব নাবিকের খোঁজ পাওয়া গেছে। এই ঘটনায় পরিবেশগত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত।
তবে ট্যাংকারটিতে আঘাত হানা বস্তুটি কী ছিল এবং হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।
এএম
আরও পড়ুন: চীন ও এআই চিপ নীতিতে বেসেন্ট-লুটনিক দ্বন্দ্বে উত্তপ্ত হোয়াইট হাউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন