০৬:২৯ এম
পুলিশ আসার খবর শুনে যুবলীগ নেতা হাবিবুর রহমান তালুকদার বাড়ির পাটাতনের উপরে গিয়ে লুকানোর চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হলো না। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রোববার (২ আগস্ট) রাত ১টার সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমান তালুকদারকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানার পুলিশ।
সোমবার (৩ আগস্ট) দুপুরে তাকে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, বললেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।
আরও পড়ুন: বাকৃবিতে রেললাইনে টায়ার পোড়ানোর সময় ছাত্রলীগের দুই কর্মী আটক
গ্রেফতার হওয়া হাবিবুর রহমান তালুকদার ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি একই ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য নাসরিন বেগমের স্বামী।
ওসি আইয়ুব আলী জানান, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার সঙ্গে যুবলীগের সভাপতি হাবিবের সম্পৃক্ততা ছিল। তাই রোববার তার বাড়িতে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ গিয়েছিল। তবে, সেই খবর পেতেই তিনি কাঠের ঘরের পাটাতনে গিয়ে লুকিয়ে পড়েন। তবে সেই স্থান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাবিবুর রহমান তালুকদারের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও চেকের মামলা রয়েছে।
আরও পড়ুন: রামগঞ্জে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুই কমিটি বিলুপ্ত, নতুন কমিটি শিগগিরই ঘোষণা হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন