১২:০০ পি.এম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে বাংলাদেশ দল ৯ উইকেটের বিশাল জয় অর্জন করেছে। এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট জয় পাওয়ার খরাও কেটে গেছে। ঐতিহাসিক এই জয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
রোববার (১৬ আগস্ট) ডারউইনে বাংলাদেশ দল যখন ঐতিহাসিক জয় নিশ্চিত করেছে, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের পথে ছিলেন।
ম্যাচ শেষে প্রধানমন্ত্রী ভিডিও কলে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং ঐতিহাসিক জয়ের জন্য তাদের শুভেচ্ছা জানান। এই সময়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও দলের খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য খুবই গৌরবময়। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার কারণেই এই অসাধারণ সাফল্য এসেছে।
প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের এই সম্ভাবনাকে সাফল্যে পরিণত করবে।
প্রসঙ্গত, ডারউইনে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৯৮ রান করেছিল। এরপর বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রান করে লিড পায়। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৮৪ রানে অলআউট হলে টাইগারদের সামনে ৫৬ রানের একটি সহজ লক্ষ্য ছিল। জবাব দিতে গিয়ে সফরকারী বাংলাদেশ ৯ উইকেট নিয়ে পুরো একদিন বাকি থাকতেই জয় লাভ করে।
আরও পড়ুন: জুবাইদা রহমানের সঙ্গে এমিনে এরদোয়ানের সাক্ষাৎ আন্তালিয়ায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন