১০:১০ এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর গিয়েছেন। এটি বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর তার মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর।
আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তার প্রতিনিধিদল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে।
জানা যায়, সিঙ্গাপুরের বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাবেন সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সিডিএ এবং সিঙ্গাপুরে বাংলাদেশের জন্য নিযুক্ত নন-রেসিডেন্ট হাইকমিশনার। সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে প্রতিমন্ত্রী ও প্রতিনিধিদলের সম্মানে অভ্যর্থনা নৈশভোজ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বিশ্বনেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করেছেন
এই সফরকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করবে মনে করা হচ্ছে। সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র-প্রতিমন্ত্রী, জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রীসহ অন্যান্য উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, তিনি বন্দর ও প্রযুক্তি কেন্দ্র পরিদর্শন করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের স্বীকৃতি অনুষ্ঠানে অংশ নেবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন